শেষ নাটকের ঘোষণা দিলেন অঞ্জন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম

শুধু গানেই নন, সিনেমার পর্দা থেকে নাটকের মঞ্চেও অভিনেতা, গায়ক ও পরিচালক অঞ্জন দত্ত। এখনও নাট্যপ্রেমী মানুষ তিনি। তাঁর অভিনীত মঞ্চের ‘গ্যালিলিও’ এখনও দর্শকরা ভুলতে পারেননি। সেই অঞ্জন দত্তই কিনা হঠাৎ বার্তা দিলেন, শেষ নাটকের! ফেসবুকে নতুন নাটকের পোস্টার শেয়ার করে তিনি জানান এটাই তাঁর শেষ নাটক। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অঞ্জন দত্ত লিখেছেন, ‘আমার শেষ নাটক।’ সঙ্গে শেয়ার করেছেন ‘আরো একটা লেয়ার’ নাটকের পোস্টার। এরপরই নেটিজেনরা জানতে চাইছে গায়ক-অভিনেতার হঠাৎ কী হলো?

এর আগে গত জুনে অঞ্জন দত্ত ‘কিং লেয়ার’ নাটকের ঘোষণা করেছিলেন। সেই সময় ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আপনারা নানা জায়গায় ছড়িয়ে আছেন। কলকাতায় এসে আমার থিয়েটার দেখা সম্ভব নয়। মৃণাল দা কিন্তু চাইতেন আমি থিয়েটারটা না থামাই। তাই এই বছর সিনেমা আর নয়। থিয়েটার। শেক্সপিয়রের কিং লেয়ার... এই ৭১ বছর বয়সে এসে আবার থিয়েটারে মজা। শেক্সপিয়র আমার জীবনে প্রথমবার, কিং লেয়ার।’

অন্যদিকে, কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’ ছবিটি। এই ছবির মধ্য়ে দিয়েই কিংবদন্তি মৃণাল সেনকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছিলেন পরিচালক অঞ্জন দত্ত। দর্শক থেকে সমালোচক সবার কাছেই প্রশংসা পেয়েছিল তাঁর এই ছবি। 

তবে এবার সিনেমার পর্দায় নয়, নাটকের মঞ্চে নিজের নতুন কাজকেই শেষ নাটক হিসেবে বার্তা দিলেন অঞ্জন। কেন এমন সিদ্ধান্ত? 

গণমাধ্যমে অঞ্জন বলেন, ‘নভেম্বরে যখন নাটকটা করব ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখি না। নাটকে নিজে অভিনয় করি। ৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক দিক থেকে যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর