বাংলাদেশের প্রয়োজনেই বোয়িং বিমান কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রয়োজন ও চাহিদা অনুযায়ীই বোয়িং বিমান কেনা হবে, কাউকে খুশি করার জন্য নয়।

জাতিসংঘে প্রধানমন্ত্রী শুধু নিজ দলের কথাই বলেছেন, বিরোধী দলের এমন বক্তব্যকে গঠনমূলক সমালোচনা নয় বলে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, এ সফর সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা নেই বলেই তারা এমন মন্তব্য করছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শুধু নিজ দল বা দেশের বিষয়েই কথা বলেননি। জলবায়ু পরিবর্তন সারা বিশ্বের বিষয়, এটি কোনো দলের বিষয় নয়। যারা বলছেন, প্রধানমন্ত্রী শুধু দেশের কথাই তুলে ধরেছেন, তারা ভুল বলেছেন। তাঁর বক্তব্যে ফিলিস্তিনের যুদ্ধ ও সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ও উঠে এসেছে।

এ সময় চার দিনের সফরের বিশেষ কোনো কারণ ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চার দিনের সফর খুবই স্বাভাবিক। এই চার দিনেই প্রধানমন্ত্রী প্রায় ৩০টি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনেক দেশের সরকারপ্রধানই দুই দিন সফর করে দেশে ফিরে গেছেন।

বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে অতীত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন সচল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, দেশের সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকটগুলোও ভাষণে সমানভাবে তুলে ধরেছেন তিনি।...
অভিন্ন নদী ও ভূগর্ভস্থ জলাধারের ক্ষেত্রে প্রয়োজন ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার, নিয়মিত সংলাপ, সময়োপযোগী তথ্য বিনিময় এবং বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত। সর্বোপরি প্রয়োজন পারস্পরিক আস্থা।
প্রাচীন স্থাপত্যকলার এক অপূর্ব নান্দনিক লীলাভূমি ড্রেসডেন সিটি। এই শহরে শত শত বছরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ছড়িয়ে আছে। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো সুইঙ্গার প্যালেস, ঐতিহাসিক...
রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর