ওটিটিতে মুক্তি পেতেই শীর্ষে অজয়-টাবুর এই ছবি

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:৪৭ এএম

বড় বাজেটের সিনেমা হলেই যে বক্স অফিসে ঝড় উঠবে, তা কিন্তু নয়। আজকাল হলিউড, বলিউড কিংবা কলিউডে অনেক নির্মাতাই শতশত কোটি বাজেটের সিনেমা বানান, কিন্তু সবগুলোই কি আর হিট হয়? যেমন, গত আগস্টে মুক্তি পেয়েছিল ‌‘অরোঁ মে কহাঁ দম থা’ নামের একটি মেগা বাজেটের বলিউড ছবি। অভিনয়ও করেছিলেন বড় তারকারা। কিন্তু বক্স অফিসে রীতিমতো সুপারফ্লপ। এবার ওটিটিতে মুক্তির পর অবশ্য ভাগ্য ঘুরেছে এই ছবির। ইতিমধ্যে সেটি ট্রেন্ডিং তালিকার ১ নম্বরেও চলে এসেছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, জিম্মি শেরগিল ও সাই মাঞ্জরেকরের মতো স্বনামধন্য তারকারা। সিনেমা হলে যদিও তা এক সপ্তাহও চলেনি! 

ওটিটিতে মুক্তির পর এবার হাসি ফুটেছে ছবিটির নির্মাতার মুখে। স্ট্রিমিং হওয়ার পরপরই এটি ব্যাপকভাবে হিট হয়। আপাতত ট্রেন্ডিং নম্বর ১-এ রয়েছে, অর্থাৎ দর্শকরা দারুণ পছন্দ করছেন এই ছবিকে।

সিনেমাটির আরেকটি দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিওতে এর স্ট্রিমিং শুরু হয়েছে। যাঁদের সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, তাঁরাই শুধু এই ছবি দেখতে পাবেন।

সিনেমাটি পরিচালনা করেছেন নীরজ পাণ্ডে। প্রায় ১৬ বছর আগেই এটি তৈরি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় প্রযোজক পাননি। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে নীরজ বলেছিলেন, ‌‘১৬ বছর আগে আমি যে ছবিটি তৈরি করতে চেয়েছিলাম, সেটা ছিল একটি প্রেমের কাহিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো প্রযোজকই আমার পাশে দাঁড়াননি। কিন্তু আমি আজ আনন্দিত যে, ১৬ বছর পরে অবশেষে আমি একটা লাভ স্টোরি ফিল্ম বানাতে পারলাম।’

অন্যদিকে, সিনেমা হলে মুক্তির পর বক্স অফিস কালেকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অজয় দেবগন। জানা গেছে, ছবিটি তৈরির জন্য খরচ হয়েছিল ১০০ কোটি রুপি। কিন্তু এটি আয় করেছিল মাত্র ১২.৯১ কোটি।

সূত্র: নিউজ১৮

প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন...
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। যেহেতু তিনি মাস কয়েক ধরেই অসুস্থ, তাই এ ধরনের গুজবে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তবে সব গুঞ্জনের...
গত ঈদুল ফিতরে ‘প্রেশার কুকার’ দিয়ে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। এবার কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রইদ’ চলচ্চিত্রের জন্যও আলোচনায় রয়েছেন তিনি। তবে চমক এখানেই শেষ নয়! রইদ’র আমেজ কাটতে না...
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড ও দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রেখেছে তেহরান বিপ্লবী আদালত। রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে গত বছর তাঁর...
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকার ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে...
ওমান উপকূলে ইরানসংশ্লিষ্ট একটি তেলের ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। আজ শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজের ভেরিফায়েড ফেসবুক...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবি। শুক্রবার রাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়।...
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বক্তব্য নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার বেলা ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর