ডায়াবেটিস রোগীর ডেঙ্গু হলে যা করতেই হবে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ এএম

এ বছরও ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যু দুটোই সমানতালে বাড়ছে। চলতি বছরের নয় মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছেন ৮০ জন। আর আগস্টের চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে তিন গুণ।

এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর একজন থেকে অন্যজনে ছড়ায়। ডেঙ্গুর প্রধান লক্ষণ জ্বর। এর সঙ্গে দেখা দিতে পারে বমি, জ্বর, মাথা ও মাংশপেশিতে ব্যথা। এ ছাড়া শরীরের নানা স্থানে র‍্যাশ ওঠাই ডেঙ্গুর লক্ষণ। এডিস মশার কামড়ে মানুষের মধ্যে সংক্রমিত হয় ডেঙ্গু জ্বর।

ডেঙ্গু জ্বরে ডায়াবেটিস রোগীরাও আক্রান্ত হতে পারেন। এতে ডায়াবেটিস রোগীদের শারীরিক জটিলতা বাড়তে পারে। তাই এ সময় সতর্ক থাকা প্রয়োজন। ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত গ্লুকোজের কারণে রক্তের ঘনত্ব বেড়ে যায়, ফলে পানিশূন্যতা দেখা দেয়। যাঁদের ডায়াবেটিসের নিয়ন্ত্রণ ভালো নয়, তারা ডেঙ্গু জ্বরে বেশি ক্ষতিগ্রস্ত হন। আবার ডায়াবেটিস রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গু শক সিনড্রোম হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

পুষ্টিবিদ মাসুমা চৌধুরী বলেন, ‘ডেঙ্গু জ্বর আর ডায়াবেটিস এই দুটো রোগের ক্ষেত্রে নির্দিষ্ট খাদ্যতালিকা মেনে চলা প্রয়োজন। এ সময় ডায়াবেটিস রোগীরা পানিশূন্যতায় ভুগতে পারেন। শরীরে পানি কমে গেলে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন প্রতিরোধে ডেঙ্গু রোগীদের জন্য হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

করণীয়

১. পর্যাপ্ত বিশ্রাম নিন।

২. রক্তের প্ল্যাটিলেট নিয়ে বেশি চিন্তা করবেন না।

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

৪.  রাতের পাশাপাশি দিনের বেলায়ও মশারির নিচে ঘুমান।

৫. ডায়াবেটিসের কারণে চিনি ছাড়া ওরস্যালাইন, লেবু পানি, সুপ পান করুন।

৬. রক্তের শর্করার মাত্রা কয়েকঘন্টা পর পর পরীক্ষা করুন।

৭. আপনার খাদ্যে চর্বিহীন প্রোটিনযুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন।

৮. ভাজাপোড়া এবং উচ্চ প্রক্রিয়াজাত খাবার খাওয়া কমিয়ে দিন। কারণ এসব খাবার রক্তে শর্করার বৃদ্ধি করে।

৯. প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ বা ইনসুলিনের মাত্রা নির্ধারণ করে নিন।

মাসুমা চৌধুরীর মতে, এ সময় রক্তে শর্করার মাত্রা ঠিক রাখার জন্য কম গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার বেছে নিতে হবে। এই খাবারগুলো ধীরে ধীরে রক্তপ্রবাহে গ্লুকোজ ছেড়ে দেবে। উদাহরণের মধ্যে রয়েছে গোটা শস্য, শিম বা মটরজাতীয় সবজি, সবুজ শাক ও বাদাম। ডেঙ্গু রোগীদের চিনিযুক্ত খাবার এবং পানীয় এড়িয়ে চলা উচিত। এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর