রিসেট বাটন কী, চাপলে কী হয়?

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পিএম

ইলেকট্রনিক্স পণ্য সম্পর্কে যারা সামান্য হলেও ধারণা রাখেন ‘রিসেট বাটন’ টার্মটি তাদের কাছে অপরিচিত নয়। বিশেষ করে স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় সকলেই ‘রিসেট’ বা ‘ফ্যাক্টরি রিসেট’ অপশনটির সাথে পরিচিত। কেননা আমাদের ফোনে পান থেকে চুনটি খসলেই ‘রিসেট’ করার প্রসঙ্গটি সামনে চলে আসে। এ যেন বর্তমান অসঙ্গতির সমাধানে পুরোনো সবকিছু মুছে ফেলে নতুন করে শুরুর প্রয়াস। 

স্মার্টফোনের পাশাপাশি দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি পণ্য যেমন পার্সোনাল কম্পিউটার (ডেস্কটপ ও ল্যাপটপ উভয়ই), ট্যাবলেট, নেটওয়ার্ক রাউটার, এয়ারকন্ডিশনার, টিভি, ওয়াটার হিটার, এমনকি ডিশওয়াশারেও থাকে রিসেট বাটন বা অপশন। পণ্যভেদে ‘রিসেট’ ফাংশনের নাম ভিন্ন হলেও কাজ একই। চলুন রিসেট বাটন সম্পর্কে আলোচনা হয়ে যাক।

রিসেট শব্দের আভিধানিক অর্থ 
গুগল ট্রান্সলেটে ইংরেজি ‘রিসেট’ শব্দটির বাংলা অর্থ করলে দাঁড়ায় পুনঃস্থাপন করা বা পুনরায় স্থাপন করা। অর্থাৎ, কোনো কিছুকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। সহজ করে বললে, পুনরায় বা নতুন করে ‘সেট’ করাই হলো ‘রিসেট’। 

কলিন্স ডিকশনারি ‘রিসেট’ শব্দটিকে সংজ্ঞায়িত করেছে একটু অন্যভাবে। তাদের মতে, কোনো ডিভাইস বা মেশিনকে রিসেট করার অর্থ হলো এটিকে এমন একটি অবস্থায় নিয়ে আসা, যাতে এটি আবার কাজ করার উপযোগী হয়ে ওঠে। অর্থাৎ, উদ্ভূত কোনো সমস্যা সমাধানের প্রেক্ষাপটেই রিসেট করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। 

রিসেট বাটন বা অপশন কী?
পার্সোনাল কম্পিউটারের মতো ইলেকট্রনিক্স পণ্যে ‘রিসেট’ করার অর্থ হচ্ছে বিদ্যমান কোনো ত্রুটি বা সমস্যা সমাধানের উদ্দেশ্যে ডিভাইসের আভ্যন্তরীণ সিস্টেমকে স্বাভাবিক অবস্থায় বা প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়া। আর রিসেটের মাধ্যমে এই পুরো কাজটিই করা হয় নিয়ন্ত্রিত উপায়ে। 

সাধারণত কোনো সমস্যার পরিপ্রেক্ষিতেই একজন ব্যবহারকারী সিস্টেম রিসেট করে থাকেন। অর্থাৎ, কোনো সমস্যা বা ত্রুটির প্রতিক্রিয়া হিসেবেই এই রিসেট বাটন বা অপশনের দ্বারস্থ হতে হয়। সিস্টেমে বিদ্যমান এক বা একাধিক ত্রুটির কারণে ডিভাইস কাজ করার অনুপযোগী হয়ে পড়লে কিংবা সিস্টেম পুনরুদ্ধারের প্রক্রিয়া ব্যর্থ হলে রিসেট বাটন বা অপশনকেই ত্রুটি সারানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়। 

একটু অন্যভাবে বললে, রিসেট বাটন হলো হার্ডওয়্যার বা সফটওয়্যারের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যবহারকারী তার ডিভাইস বা সিস্টেমকে স্বাভাবিক অবস্থায় বা সমস্যা-পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে সমর্থ হয়। রিসেট বাটন টিপে বা রিসেট অপশনটি ব্যবহার করে সিস্টেম পুনরুদ্ধারের প্রক্রিয়াটি ব্যবহারকারী নিজেই শুরু করতে পারেন।

সফটওয়্যার ও হার্ডওয়্যার রিসেটের মধ্যে পার্থক্য
ইলেকট্রনিক্স ডিভাইসে ‘রিসেট’ বিষয়টি সফটওয়্যার ও হার্ডওয়্যার দু’রকমই হতে পারে। ডিভাইসের বডিতে উপস্থিত রিসেট বাটনটি চেপে (প্রেস করে) সিস্টেমের ত্রুটি সারানোই হলো সফটওয়্যার রিসেট। অন্যদিকে ডিভাইসের সফটওয়্যার ইন্টারফেস বা সেটিংস মেনু থেকে সিস্টেম রিসেট করাই হলো সফটওয়্যার রিসেট। 

সাধারণত সফটওয়্যার রিসেট কাজ না করলে বা সিস্টেম কোনো কারণে হ্যাং করলে হার্ডওয়্যার রিসেটের পথে হাঁটতে হয়। অর্থাৎ, হার্ডওয়্যার রিসেট হচ্ছে কিছুটা জোর করে সিস্টেমকে রিসেট করানো, যা সাধারণত কাঙ্ক্ষিত নয়। অন্যদিকে সফটওয়্যার রিসেটে অনেক বেশি নিয়ন্ত্রণ থাকে ব্যবহারকারীর হাতে এবং এক্ষেত্রে রিসেট প্রক্রিয়া শুরুর আগে বেশ কিছু অতিরিক্ত অপশনও প্রদান করা হয় ব্যবহারকারীকে। এই যেমন মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম রিসেটের সময় ‘রিস্টার্ট’, ‘শাট ডাউন’, সিস্টেম ‘আপডেট’-এর মতো অপশনগুলো ব্যবহারের সুযোগ থাকে।

কোথায় থাকে রিসেট বাটন বা অপশন
সফটওয়্যার রিসেট সাধারণত ডিভাইসের সেটিংস মেনু বা স্টার্ট মেনুতে গিয়ে করতে হয়। অন্যদিকে হার্ডওয়্যারভিত্তিক রিসেট বাটন বিভিন্ন ডিভাইসে বিভিন্ন অবস্থানে দেখা যায়। এই যেমন ডেস্কটপ কম্পিউটারে ‘পাওয়ার’ বাটনের পাশে বা নিচেই সাধারণত ‘রিস্টার্ট’ বাটন দেখা হয়। আবার রাউটার ও মডেমের ক্ষেত্রে রিসেট বাটন দেওয়া থাকে ডিভাইসের পেছন দিকে। ল্যাপটপে রিসেট বাটন আলাদা করে থাকে না, তাই রিসেট প্রক্রিয়া শুরু করতে পাওয়ার বাটনেই ৪-৫ সেকেন্ড ধরে রাখতে হয়।

রিসেট বাটন চাপলে কী হয়
রিসেট বা রিস্টার্ট বাটন চাপলে (প্রেস করলে) সিস্টেম ‘রিসেট’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং সমস্যা-পূর্ববর্তী অবস্থায় ফিরে আসে। এক্ষেত্রে ডিভাইস শাটডাউন হয়ে পুনরায় স্টার্ট হয়। ফলে অস্থায়ী/সাময়িক ডেটা মুছে যায় এবং ক্যাশ মেমোরি খালি হয়ে যায়। এই প্রক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো পুনরায় কাজ করতে শুরু করে। ফলে সিস্টেম আবার সচল হয়ে ওঠে।

রিসেট বাটন কীভাবে কাজ করে
রিসেট বাটনে চাপ দেওয়ার (প্রেস করার) পর সিস্টেমে একটি সিগন্যাল পৌঁছাবে, যার ফলে সিস্টেম পূর্বনির্ধারিত একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। প্রক্রিয়াটি শুরু হলে ডিভাইসের ক্যাশ মেমোরিতে থাকা অস্থায়ী ডেটা মুছে যাবে, চলতি কাজ বন্ধ হয়ে যাবে এবং সিস্টেম ‘ডিফল্ট’ বা প্রাথমিক সেটিংসে ফিরে যাবে। তবে রিসেট বাটনের কাজ কী হবে, সেটা ডিভাইসের সফটওয়্যার ও ফার্মওয়্যার-এর ওপরও নির্ভর করে।

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর