দেয়াল রঙ করার আগে জেনে নিন 

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১১:৫৮ এএম

ইট-কাঠের এই শহরে নিজের ঘরটাকে মানুষ পরম যত্নে সাজিয়ে রাখতে চায়। ঘর সাজানোর অন্যতম প্রধান শর্ত সঠিক রঙ নির্বাচন। রুচিশীল রঙের ছোঁয়া পুরো ঘরের আবহ বদলে দিতে পারে। আবার ভুল রঙের ব্যবহারে নিজের ঘরেই লাগতে পারে অস্বস্তি! 

পুরো বাড়িতে এক রঙের পরিবর্তে চলতি ধারা অনুযায়ী এখন একেক ঘরে একেক রঙ ব্যবহার করা হচ্ছে। আবার অনেক সময় একাধিক রঙের সমন্বয়ে দেয়ালে ফুটে ওঠে নান্দনিক নকশা।

ইচ্ছেমত শুধু রঙ নির্বাচন করলেই হবে না, এর জন্য কিছু বিষয় বিবেচনায় রাখা উচিত। 

ভালোমানের রঙ নির্বাচন

দেয়ালের রঙের ক্ষেত্রে অনেকেই অতিরিক্ত ব্যয়ের পক্ষপাতী থাকেন না। অপরিচিত ব্র্যান্ডের সস্তা রঙেই নিজেদের অন্দর সাজিয়ে তুলতে চান এরা। এতে আপাতদৃষ্টিতে কিছু টাকা সাশ্রয় হলেও দীর্ঘমেয়াদে আরও বেশি খরচের পথ তৈরি হয়। কারণ, নিম্নমানের রঙ ব্যবহার করলে দেয়ালের ওপর সঠিকভাবে রঙ ফুটিয়ে তুলতে অন্তত ২-৩টি প্রলেপ দেওয়া লাগতে পারে। 

অন্যদিকে, উচ্চ মানসম্পন্ন রঙে পিগমেন্টের মান ও পরিমাণ বেশি থাকে, ফলে দেয়ালে রঙের কম প্রলেপ দিলেই চলে। এতে তুলনামূলকভাবে খরচও অনেকটাই কমে আসে।

ওয়ার্ম আন্ডারটোনের ঘর বেশ উজ্জ্বল লাগে। ছবি: ফ্রিপিক

আবহাওয়া ও আর্দ্রতা

মাস দুয়েক পরই শীতকাল। এ সময় বৃষ্টি কম হয়, ফলে বাতাসের আর্দ্রতা থাকে কম। দেয়াল রঙ করার জন্য তাই এ সময়টি আদর্শ। যারা দেয়াল রঙ করবেন বলে ভাবছেন, তারা নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত সময়কাল বেছে নিতে পারেন। তখন দেয়াল শুষ্ক আর আর্দ্রতামুক্ত থাকে। একই কারণে বর্ষার সময় রঙ করার বিষয়টা এড়িয়ে যাবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

কুল টোন, ওয়ার্ম টোন

রঙের ক্ষেত্রে কুল টোন আর ওয়ার্ম টোনের ধারণা রাখাটা খুব জরুরি। কুল টোন হলো নীল আন্ডারটোন যেমন নেভি ব্লু, টিল, বেগুনি, ম্যাজেন্টা, ধূসর, ফিরোজা ইত্যাদি। অন্যদিকে, ওয়ার্ম টোন হলো হলুদ আন্ডারটোনের রঙ, যেমন বাদামি, বেইজ, সবুজ, লাল, কমলা, জলপাই ইত্যাদি। যেসব ঘরে প্রাকৃতিক আলো কম থাকে, সেখানে কুল টোনের রঙ ব্যবহার করলে ঘর আরও অন্ধকার দেখাবে। অন্যদিকে, দক্ষিণমুখী ঘরগুলোতে প্রচুর সূর্যালোক পাওয়া যায়। তাই সেখানে কুল কালার বেছে নেওয়া যায়; এতে ঘরের ভেতর সূর্যালোকের তীব্রতার ভারসাম্য বজায় থাকবে। 

শিশুদের মনের ওপর ঘরের রঙ অনেক বেশি প্রভাব ফেলে। ছবি: ফ্রিপিক

কালার সাইকোলজি

ঘরের রঙের প্রভাব পড়ে আমাদের মনেও। রঙ বাছাইয়ে তাই কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। উদাহরণ হিসেবে শোবার ঘরের কথা বলা যায়। এই ঘরে এমন রঙ থাকা উচিত যা মনে শান্তি ও স্নিগ্ধ আমেজ আনে। এ ক্ষেত্রে হোয়াইট, অফ হোয়াইট, লাইট ভায়োলেট, লাইট গ্রিন, লেমন ইয়েলো, স্কাই ব্লু, বিস্কিট ইত্যাদি রং ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে ঘরের জনসমাগমযুক্ত স্থান যেমন রান্নাঘর, বসার ঘর এবং খাবারের জায়গাগুলোর জন্য সানসেট অরেঞ্জ, হলুদ, ম্যাট রেড ইত্যাদি রঙ ভালো মানাবে।   

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর