সুপারশপের পর শুক্রবার থেকে কাঁচাবাজারেও পলিথিন নিষিদ্ধ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পিএম

সুপারসপের পর কাঁচাবাজারে আগামীকাল শুক্রবার থেকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ। এই উদ্যোগকে স্বাগত জানালেও তা বাস্তবায়ন কঠিন হবে বলছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, শুরুতেই বাজারে নয়, পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি পাটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে বাড়াতে হবে সচেতনতা।

বরিশাল নগরীতে ছোট-বড় ১৫ হাজারের বেশি দোকানে পণ্য বেচা-কেনায় সবসময় ব্যবহার হয় পলিথিন ব্যাগ। বাজার রোডের আটটি প্রতিষ্ঠান সরবরাহ করে এসব পলিথিন। সরবরাহকারীরা বলছেন, পলিথিন নিষিদ্ধ হলেও, বিকল্প কিছু নেই তাদের কাছে।

বিক্রেতারা বলছেন, পলিথিনের গ্রাহক আসছে রোজ। কিন্তু পলিথিন দেওয়া যাচ্ছে না। পলিথিনের বিকল্প কিছু না আসায় আরও সমস্যা। বিকল্প কিছু আসবে শোনা গেলেওকিন্তু এখনও আসেনি।

আরেক ব্যবসায়ী বলেন, ‘পলিথিনের বিপরীতে কাগজের প্যাকেট বিক্রি করছি ৭০ তাকা কেজি দরে। কিন্তু দোকানিদের তা পোষাচ্ছে না দামের কারণে। এদিকে নিরাপদ না হলেও উপায়হীন হয়ে বিক্রি করছি টিস্যু ব্যাগ।’

নিষিদ্ধের আগে বাজারে পলিথিনের বিকল্প সরবরাহের দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সমন্বয়কারী লিংকন গায়েন বলেন, ‘এটা সত্য যে পলিথিন পরিবেশ, খাল–নদী ও মাটির জন্য বিপদজনক, তাই এটি বন্ধ হওয়া দরকার। পাশাপাশি এটিও সত্য যে বাজারে বিকল্প সামগ্রি না দেওয়ায় বিভিন্ন সময় সরকার গৃহীত পলিথিন বন্ধের ঘোষণা সুফল পায়নি। এবারেও আমরা মনে করি যে সাধারন মানুষ এখনও প্রস্তুত হয়ে উঠতে পারেনি। এখনও বিকল্প কিছু বাজারে আসেনি। এ অবস্থায় পর্যায়ক্রমে পলিথিন বন্ধের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’
 
এক মাস আগে সুপারশপে পলিথিন নিষিদ্ধের পর, সমস্যায় পড়েন রাজশাহীর ক্রেতা-বিক্রেতারা। তবে ধীরে ধীরে বিকল্প ব্যাগ ব্যবহারের আগ্রহ বাড়ছে তাদের।

দেশে ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হয়। কিন্তু গত দুই দশকের বেশি সময় নজরদারি ও আইনের প্রয়োগ না থাকায় তা ভুলেই গেছেন সাধারণ মানুষ।

একবার ব্যবহারযোগ্য পলিথিন বা প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে পরিবেশের ক্ষতি হয় সবচেয়ে বেশি। তবে এসব পণ্য নিষিদ্ধের আগে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক গোলাম মোস্তফা।

ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ কয়েকটি জেলায় বন্যার সতর্কতা দিয়েছে বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে কয়েকটি নদীর...
বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দশ বছর আগে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এখনও প্রায় প্রতি বছরই বাংলাদেশে শতাধিক মানুষ বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন।
আইকিউএয়ারের বার্ষিক প্রতিবেদন
আইকিউএয়ারের ২০২৫ সালের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বাতাসে সূক্ষ্ম ধূলিকণার মাত্রা প্রতি ঘনমিটারে ৬৬...
মধুপুরের শালবন ও পঞ্চগড় সীমান্তবর্তী এলাকায় ময়ূর ফিরিয়ে আনা সম্ভব। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলে প্রাকৃতিক পরিবেশে আবারও দেখা মিলবে ময়ূরের। বন্যপ্রাণী গবেষকেরা বলছেন, নেপাল, ভারত, শ্রীলঙ্কার বনে টিকে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর