ইসমাইল কি পারবে মায়ের হাত টিকিয়ে রাখতে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১১:৩২ এএম

ইসমাইল প্রতিবাদী যুবক। এলাকার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তার দু’হাত কেটে নেয়। সকলে তাকে ব্যঙ্গ করে ‘হাতকাটা ইসমাইল’ বলে ডাকে। হাত না থাকার যন্ত্রণা নিয়ে সে জীবন পার করতে থাকে। নিজের জীবন দিয়ে ইসমাইল উপলব্ধি করে মানুষের জীবনে হাতের কী প্রয়োজন। 

একসময় তার মায়ের হাতে লোহার পেরেক বিঁধে ইনফেকশন হয়ে যায়। ডাক্তার তার মায়ের হাত কেটে ফেলতে বললে ইসমাইল কোনোভাবেই হাত কাটতে দিতে চায় না। মায়ের হাতকে অক্ষত রাখতে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে ইসমাইল। শুরু হয় তার মায়ের হাত বাঁচানোর সংগ্রাম। 

নাটকটির আরেকটি দৃশ্য। ছবি: বিটিভি

এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে নাটক ‘হাত’। যেখানে ইসমাইল চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। মায়ের ভূমিকায় আছেন শিরিন আলম।

নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক স্বপন, হাফিজুর রহমান সুরুজ, শেখ হান্নান, মাসুদ রানা মিঠু ও তুলি। জুয়েল কবিরের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। 

জানা যায়, নাটকটি আজ (৯ নভেম্বর) বিটিভি’র পর্দায় প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে।

বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
রাজধানীর সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় প্রেম সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন (সিফাত) নামে ২৮ বছর বয়সী এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ৩টার...
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪...
সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর