বন্ধুর নামও মনে নেই? পাঁচ খাবারে ফিরতে পারে স্মৃতি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:০৩ এএম

মার্কেট বা রাস্তায় হঠাৎ ছেলেবেলার বন্ধুর সঙ্গে দেখা, কিন্তু আপনি তার নামটা কিছুতেই মনে করতে পারছেন না! কী এক বিড়ম্বনা! আবার গতকাল রাতে ডিনারে কী খেয়েছিলেন, মুদির তালিকাটা কোথায় রেখেছেন, তরকারিতে লবণ দিয়েছেন কি দেন নি, এমন সাধারণ অনেক তথ্যও আজকাল আপনার মনে পড়ছে না। এর প্রভাব পড়ছে আপনার ব্যক্তিগত জীবনে, বাড়ছে অন্যান্য সমস্যা।

অতীতে কেবল বয়স্ক মানুষের মধ্যেই স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা দেখা যেত। কিন্তু ইদানীং সব বয়সী মানুষই যেন এমন সমস্যার ভুক্তভোগী। মানসিক চাপ, বিশ্রামের ঘাটতি, পরিবেশগত দূষণ, ডিভাইস আসক্তি, ঘুমের অভাব প্রভৃতি অনেক কারণকে দায়ী করা যায় এর নেপথ্যে।

তবে, প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি খাবার যুক্ত করলে স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। আসুন জেনে নিন, এসব খাবার সম্পর্কে–

তৈলাক্ত মাছ

গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে তিন দিন বা তিনের অধিক দিন মাছ খান, তাদের মস্তিষ্কের কোষ অনেক বেশি সুগঠিত ও বেশি কর্মক্ষম। রোজকার ডায়েটে তাই রাখুন তৈলাক্ত মাছ। এ মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্ক সচল রাখার পাশাপাশি সামগ্রিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে।

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং জিঙ্কসহ পুষ্টিতে সমৃদ্ধ বিভিন্ন ড্রাই ফ্রুট মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ছবি: ফ্রিপিক ড্রাই ফ্রুটস

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং জিঙ্কসহ পুষ্টিতে সমৃদ্ধ বিভিন্ন ড্রাই ফ্রুট মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত খেতে পারেন আখরোট, কাজুবাদাম, চিনাবাদাম, কিসমিস প্রভৃতি। অ্যান্টি–অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ড্রাই ফ্রুট মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি র‌্যাডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করতে সাহায্য করে। এতে আরও রয়েছে উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম, যা মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে সক্রিয় করে।

পালংশাক  পালংশাকের মতো গাঢ় সবুজ শাকসবজি ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধিতে দারুণ কার্যকরী। ছবি: ফ্রিপিক

এই সবুজ শাক ভিটামিন কে, ই ও ফোলেট সমৃদ্ধ। পালংশাকের মতো গাঢ় সবুজ শাকসবজি ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধিতে দারুণ কার্যকরী। এই শাকের ভিটামিন ই মস্তিষ্কে বয়সের প্রভাব ও স্মৃতিভ্রংশ কমাতে বা দূর করতে সাহায্য করে।

আপেল খাওয়ার কারণে মস্তিষ্কের নিউরনগুলো বেশিসময় কর্মক্ষম থাকে। ছবি: ফ্রিপিক আপেল

পুষ্টিবিদরা প্রতিদিন একটি করে আপেল খাওয়ার পরামর্শ দেন। আপেলে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট কোয়েরসেটিনয়ের মাঝে ‘নিউরোপ্রোটেক্টিভ’ প্রভাব পেয়েছেন গবেষকরা। ফলে আপেল নিয়মিত খাওয়ার কারণে মস্তিষ্কের নিউরনগুলো বেশিসময় কর্মক্ষম থাকে। জানেন কী, আপেল খেলে কমে মাথাব্যথার হারও।

 ডার্ক চকলেট খেলে বাড়ে স্মৃতি। ছবি: ফ্রিপিক ডার্ক চকলেট

আপনি কি চকলেটের ভক্ত? চকলেট দেখলেই আর নিজেকে সামলে রাখতে পারেন না! তাহলে আপনার জন্য ভালো খবর! ডার্ক চকলেট খেলে বাড়ে স্মৃতি। ডার্ক চকলেটের মধ্যে থাকা কোকো মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। কোকোর মধ্যে থাকে প্রচুর মাত্রায় ফ্ল্যাভোনয়েড যা মস্তিষ্কে রক্তের সঞ্চালনা বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, যারা চকলেট বেশি খান তাদের স্মৃতিশক্তি চকলেট কম খাওয়া মানুষের তুলনায় বেশি।

তথ্যসূত্র: হেলথলাইন

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। 
অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৫২ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৮৫১ রোগী।
দেশে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে  আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৩৪২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর