সীমান্তে ফেলানী হত্যার প্রসঙ্গ তুলে যা বললেন কবীর সুমন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

বিভিন্ন ইস্যুতে সামাজিকমাধ্যমে কথা বলেন এবং লেখালেখি করেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। এবার ভারত-বাংলাদেশের মতো দুই প্রতিবেশী দেশের সম্পর্ক যখন উত্তপ্ত, তখন মুখ খুললেন জনপ্রিয় এই গায়ক।

সম্প্রতি পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে ঢাকাই নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। এমন আলোচনা-সমালোচনার মধ্যে কারও নাম উল্লেখ না করে ফেসবুকে সুমন লিখেছেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কীসের কার অবমাননা হচ্ছিল তখন?’

কারও নাম না নিলেও নেটিজেনদের অনেকেই মনে করছেন পোস্টটি মূলত শ্রীজাতের উদ্দেশেই দিয়েছেন কবীর সুমন। মন্তব্যের ঘরে অনেক অনুসারী সেই কথাই লিখেছেন।

আরেকটি ফেসবুক পোস্টে সুমন লেখেন, ‘আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশী দেশগুলোর মুরব্বি। যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা, হাইতির বড়দা। পুয়ের্তো রিকোকে তো বড়দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়দা।’

অন্য আরেকটি পোস্টে ‘গানওয়ালা’ লেখেন, ‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া করে মর। আমি প্রেম করছি, প্রেম করে যাব।’

আরেকটি কবিতার নিচে এই গায়ক বলেন, ‌‘কবীর সুমন—পরের জন্মে যে ফেলানীর বাবা হবে, আর আবু সাঈদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে।’

প্রসঙ্গত, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যখন দিনদিন মৃত্যুর সংখ্যা বাড়ছিল, তখন উদ্বেগ প্রকাশ করে সোচ্চার হয়েছিলেন কবীর সুমন। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে একটি গান লেখেন এই সংগীতশিল্পী। গানটির কথাগুলো এমন—‘মুক্তির এই আলো/ বাংলাদেশ জ্বালালো/ এ লড়াই মুক্তির গান।’ পরে একটি ভিডিওর মাধ্যমে গানটি গেয়ে শুনিয়েছিলেন তিনি।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর