ঘরেই বানান ময়েশ্চারাইজার 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

শীতের হালকা হাওয়ায় ত্বক শুষ্ক হতে শুরু করেছে। গোসলের পর লোশন বা তেল না মাখলে অনেকেরই হাত-পায়ে টান ধরছে। দুপুরে রোদের তেজে গরম লাগলেও রাতে ফের ঠান্ডা লাগে।

এ সময় ত্বকে আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত ময়েশ্চারাইজ করা জরুরি। সবসময় দোকান থেকে কেনা প্রসাধনী ব্যবহার না করে বাড়িতেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক ময়েশ্চারাইজার। দেখে নিন কিছু উপায়– 

আমন্ড অয়েল ময়েশ্চারাইজার

১ চামচ করে কোকো বাটার আর আমন্ড অয়েল নিন। একটা পাত্রে গরম পানি নিয়ে তার উপর অন্য একটি বাটি বসিয়ে এই মিশ্রণ ভালো করে মিশিয়ে নিন। এবার একটু ঠান্ডা করে ১ চামচ মধু আর ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। পুরোটা ঠান্ডা হলে কাঁচের বোতলে ভরে রাখুন। সংবেদনশীল ত্বকের জন্য এই ময়েশ্চারাইজার বেশ ভালো।

অ্যালোভেরা ময়েশ্চারাইজার

একটি পরিষ্কার বাটিতে প্রথমে ৪ চামচ অ্যালোভেরা জেল নিন। এবার তাতে ২ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এবার এতে ১ চামচ ভিটামিন ই ও ২ চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। প্রতিদিন গোসলের পর ও ঘুমের আগে ব্যবহার করুন।

শীতের রুক্ষতা থেকে রেহাই পেতে ঘরেই প্রাকৃতিক উপকরণে বানিয়ে নিন ময়েশ্চারাইজার। ছবি: ফ্রিপিক

নারকেল তেলের ময়েশ্চারাইজার

একটা বাটিতে পরিমাণমতো গরম পানি নিন। তার উপর আরেকটা বাটি বসিয়ে তাতে আধা কাপ নারকেল তেল ঢেলে ভালো করে গলিয়ে নিন। এবার ওর মধ্যে ৩টি ভিটামিন ই ক্যাপসুল ও ১০-১২ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে কাঁচের পাত্রে রেখে ব্যবহার করুন। 

মেয়োনেজ ময়েশ্চারাইজার

দুই টেবিল চামচ স্বাদহীন মেয়োনিজ ও ১ চামচ বেবি অয়েল মিশিয়ে মুখ, ঘাড় এবং হাতের উপরে ব্যবহার করুন। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তাঁরা এই ময়েশ্চারাইজার ব্যবহারে উপকার পাবেন। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর