ভ্রমণের সময় সুস্থ থাকতে যা খাবেন 

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০০ এএম

শীত মানেই ভ্রমণের মৌসুম। এই সময় কোথাও ঘুরতে যাবেন না, তা কি হয়? একটুখানি সময় পেলেই বেরিয়ে যেতে পারেন ঘুরতে। কিন্তু লম্বা ভ্রমণে নিজেকে সুস্থ রাখাটাও গুরুত্বপূর্ণ। তাই ঘুরতে গিয়ে বিশেষ নজর দেওয়া উচিত খাওয়াদাওয়ার ওপর।

ভুলভাল খেয়ে শরীর খারাপ করলে পুরো ট্যুরটাই নষ্ট হতে বাধ্য! জেনে নিন ঘুরতে গিয়ে কী কী রাখবেন ডায়েটে।

বেড়াতে গিয়ে বেশি তেল-মশলাযুক্ত, ভাজাভুজি বা গুরুপাক খাবার না খেয়ে হালকা খাবার খাওয়াই ভাল। ভারি খাবার হজম হতে সময় নেয়। এতে পেট ফোলা, ফাঁপা, গ্যাসের সমস্যা হতে পারে। তাই এসময় সহজপাচ্য খাবার বেছে নিন।

দীর্ঘ যাত্রায় শরীরকে হাইড্রেটেড রাখা ভীষণ জরুরি। সঙ্গে সব সময় পানির বোতল রাখবেন। তবে স্থানীয় পানি খাওয়ার আগে তা নিরাপদ কি না, নিশ্চিত হয়ে নিন। অতি উৎসাহী হয়ে ঝরনা, নদী, বা অন্য যেকোনো উৎস থেকে চট করে পানি মুখে দেওয়াটা নিরাপদ নয়।  

ভ্রমণের ব্যাগ গোছানোর সময়ই কিছু শুকনা খাবার সঙ্গে নিন। এতে থাকতে পারে গুড়, মুড়ি, চিড়াভাজা, চানাচুর, ডালভাজা, বিস্কুট, কেক ইত্যাদি। ঘরে বানানো হোক কিংবা প্যাকেটজাত এই খাবারগুলো ভ্রমণে নিলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

ট্রেন বা বাস জার্নির সময় পাউরুটির মাঝে পছন্দমতো মাংস-সবজির পুর দিয়ে স্যান্ডউইচ বানিয়ে সঙ্গে নিতে পারেন। ডিম সেদ্ধও হতে পারে ভ্রমণে সঙ্গে নেয়ার জন্য স্বাস্থ্যকর একটি খাবার। এনার্জির জন্য থাকতে পারে খেজুর। 

বেড়াতে গিয়ে নিশ্চয়ই সেখানকার স্ট্রিট ফুড বা স্থানীয় খাবার চেখে দেখবেন! তবে না বুঝে উলটো-পালটা জায়গা থেকে খেয়ে পেটের অবস্থা যেন খারাপ না হয় সেদিকে সতর্ক থাকবেন।

অনেকেরই নিয়মিত ওষুধ সেবন করতে হয়। ট্যাবলেট, ক্যাপসুল তো বটেই, ইনহেলার বা ইনসুলিনের প্রয়োজন হয় অনেকের। এই ওষুধগুলো সঙ্গেই রাখুন।  

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর