ঢামেক থেকে সাদপন্থী কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে মহিদুল হাসান (২২) নামে এক সাদপন্থী যুবককে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মাওলানা জুবায়েরপন্থীর কর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেল সোয়া চারটার দিকে জুবায়েরপন্থীরা তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদপন্থী যুবক মহিদুল হাসানের মা মোর্শেদা বানু এবং ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

মোর্শেদা বানু বলেন, ‘আমার একটা ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছে। তার জরুরি বিভাগে চিকিৎসা চলছে। সেখান থেকে সবার সামনে দিয়ে আমার আরেক ছেলেকে ধরে নিয়ে গেল।’

এদিকে জুবায়েরপন্থীরা বলছে, আজ ভোরের দিকে টঙ্গী ইজতেমা মাঠে যখন সাদপন্থীরা আমাদের জুবায়েরপন্থীদের ওপর হামলা চালায় তখন ঘটনাস্থলে সে উপস্থিত ছিল। এজন্য তাকে ধরে কাকরাইল মসজিদে দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ঢামেক থেকে সাদপন্থী মহিদুল হাসানকে তুলে নিয়ে যাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীর কর্মীরা। ছবি: ইনডিপেনডেন্ট

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতাল থেকে সবাই সামনে দিয়ে মহিদুল হাসান নামে এক যুবককে তুলে নিয়ে গেছে জুবায়েরপন্থীরা। আজকে সকালের ঘটনার সময় সে উপস্থিত ছিল এই অভিযোগ দিয়ে তাকে তুলে নিয়ে যায় জুবায়েরপন্থীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত ও আহত হয়েছেন শতাধিক।

স্থানীয়দের ভাষ্য, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকেন। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালান।

একপর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা...
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর