ট্রাম্প আসছে, তাই বাতিল করা হচ্ছে যে প্রোগ্রাম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ পিএম

আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে প্রযুক্তি জগতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ট্রাম্পের মতো অতি-রক্ষণশীল রাজনীতিকদের তালে তাল মেলাতে রীতিমতো উঠেপড়ে লেগেছে। ক’দিন আগেই মেটা  ‘ফ্যাক্টচেকিং’ বন্ধ করে কমিউনিটি-কেন্দ্রিক সেন্সরশিপ চালু করে। এবার মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান তাঁদের ‘ডাইভারসিটি প্রোগ্রাম’ বন্ধ করারও ঘোষণা দিল।

গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই বোঝা যাচ্ছে আমেরিকার রাজনীতিতে ডানপন্থী, রক্ষণশীলদের প্রভাব বৃদ্ধি পেতে চলেছে। ট্রাম্প প্রশাসন প্রণীত নীতিমালাতেও রক্ষণশীল আদর্শ প্রতিফলিত হবে, এমনটাও অনুমিতই। আর সে কারণেই মেটা তাঁদের ‘ডাইভারসিটি প্রোগ্রাম’ গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২০ সালে আমেরিকার কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড পুলিশ হেফাজতে নিহত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রেক্ষাপটে মেটার মতো অনেক প্রতিষ্ঠানই শুরু করে ডাইভারসিটি প্রোগ্রাম। উদ্দেশ্য ছিল, প্রতিষ্ঠানের কর্মী, সাপ্লায়ার, প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন অংশীজনের মাঝে বৈচিত্র্য ও ন্যায্যতা বজায় রাখার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এক পরিবেশ নিশ্চিত করা।

তবে সাম্প্রতিক বিভিন্ন ডাইভারসিটি প্রোগ্রামের সমালোচনায় মুখর হয়েছেন ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী রিপাবলিকান পার্টির বেশ ক’জন শীর্ষ নেতা। এই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১০ জানুয়ারি) মেটা তাঁদের সকল প্রকার ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়ে কর্মীদের উদ্দেশ্যে আভ্যন্তরীণ একটি মেমো বা নোটিশ প্রকাশ করেছে। 

এতদিন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ থেকে শুরু করে সাপ্লায়ার নির্বাচন- বিভিন্ন ক্ষেত্রে মেটার ডাইভারসিটি, ইক্যুয়িটি এন্ড ইনক্লুশন (ডিএআই) প্রোগ্রাম কার্যকর ছিল। এবার এই প্রোগ্রামের ইতি টানতে যাচ্ছে মার্ক জাকারবার্গের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটা।

তথ্যসূত্র: রয়টার্স

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর