বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল আমেরিকা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশে বড় ধরনের অর্থ সহায়তা বাতিল করেছে আমেরিকা। এর মধ্যে রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে বাংলাদেশের জন্য বরাদ্দ ২৯ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তাও। ইলন মাস্কের নেতৃত্বাধীন মার্কিন দপ্তর এ সিদ্ধান্ত জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে রোববার প্রকাশিত এক প্রতিবেদন বলছে, নতুন সিদ্ধান্তে ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ৩ দিনের মাথায় এ সিদ্ধান্ত জানাল ওয়াশিংটন। 

যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন-ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘোষণা দিয়েছিলেন। এবার ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) তরফ থেকে নতুন এই তথ্য জানানো হলো। 

ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সরকারি বাজেট কমাতে বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশের বড় ধরনের অর্থ সহায়তা বাতিলের এই উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া নেপাল, মালি ও সার্বিয়াসহ আরও কয়েকটি দেশে অর্থ সহায়তা বাতিল করা হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ভালো কাজ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের মুখে পড়ার পর প্রথমবারের মতো মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটে থাকলে তিনি জয়ী হতেন বলে মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটা অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী, ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়েছে। 
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, নির্ধারণ করবে ট্রাম্পের বাকি শাসনামলের রাজনৈতিক গতিপথও। প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তার ওপর নির্ভর করবে...
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকার সভার, গাজীপুর ও নারাণগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
কিন্তু সংঘর্ষের ঘটনায় মাঠেই লুটিয়ে পড়েন মিগেল। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর ক্লাব তেনেরিফ। ক্লাবের বিবৃতিতে জানানো হয়, মাঠে সংঘর্ষের পর...
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নিজের নামের ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ফতুল্লার কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা। দাবি আদায়ে কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করছেন তারা। এ...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর