অভিনেতার বাড়ি থেকে হীরার গয়না ও লাখ টাকার বেশি চুরি

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০২:৩২ পিএম

রোববার (১৬ মার্চ) ভোরে হায়দ্রাবাদের ফিল্ম নগরে অবস্থিত তেলুগু অভিনেতা বিশ্বক সেনের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এ সময় লাখ লাখ টাকার গয়না ও নগদ টাকা চুরি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এম৯ নিউজ জানিয়েছে যে, এই ঘটনায় অভিনেতার বাবা কারাতে রাজু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, বিশ্বক সেনের বোন যখন ঘুমাচ্ছিলেন, তখন তাঁর তৃতীয় তলার শোবার ঘর দিয়ে চোর বাড়িতে প্রবেশ করে। ঘুম থেকে উঠে তিনি দেখতে পান যে, তাঁর ঘর সম্পূর্ণ এলোমেলো, মূল্যবান জিনিসপত্রও নেই। বাড়ি থেকে একটি দামি হীরার আংটি, লাখ লাখ টাকার গয়না এবং নগদ ২ লাখ ২০ হাজার টাকা চুরি হয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজে গেছে, চোরটি ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ একটি মোটর বাইকে করে এসেছিল। গেট খুলে সরাসরি সে তৃতীয় তলায় প্রবেশ করে এবং পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে। চোরটি প্রায় ২০ মিনিট ভেতরে ছিল এবং পরে অজ্ঞাত স্থান দিয়ে পালিয়ে যায়।

পুলিশের ধারণা, চোর বাড়ির পরিচিত কেউ হতে পারে।

এদিকে, গত ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছিল বিশ্বক সেন অভিনীত সিনেমা ‘লায়লা’। তবে সিনেমাটি বক্স অফিসে তেমন সফলতা পায়নি। এরপরই আলোচনায় চলে এসেছিলেন এই অভিনেতা। দর্শকরা সিনেমাটির দুর্বল গল্প এবং দুর্বল অভিনয়ের সমালোচনা করেছিলেন।

সূত্র: পিঙ্কভিলা, এম৯ নিউজ

প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন...
ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর ঘটনায় বলিউডে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। এবার অভিনেতার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী তথা সিনে অ্যান্ড টিভি আর্টিস্টেস এসোসিয়েশনের...
কোরবানি ঈদ উপলক্ষে প্রচারে এসেছে অসংখ্য নাটক। তার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে ‌‘বই পোকা’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান।  এতে জুটি হয়ে...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি পদে...
চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলি করে যুবদলের এক নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার পাহাড়তলীতে এই ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদুল হক চৌধুরি। তিনি রাঙ্গুনিয়ার যুবদলের যুগ্ম...
ইরানে অর্থ স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে ইরানে প্রায় ৩০০ কোটি ডলার পাঠানোর যে দাবি করা হয়েছে, তা...
এবার সেই উন্মাদনায় ২০২২ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে সাড়া ফেলেছে পাবনার চাটমোহর উপজেলার বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থকেরা। শুক্রবার বিকেলে সেই পতাকা নিয়ে মিছিল করে গ্রামের রাস্তায় টাঙিয়ে...
খুলনায় রফিক গাজী নামে এক বিএনপি কর্মীকে হত্যার একদিন পরও মামলা হয়নি। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, হত্যার কারণ উদঘাটন ও আসামিদের...
লোডিং...

এলাকার খবর