নতুন ভিশন প্রো হেডসেট তৈরি করছে অ্যাপল

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

মিক্সড রিয়েলিটি হেডসেট ‘ভিশন প্রো’-এর নতুন দুটি মডেল তৈরি করছে অ্যাপল। গতকাল রোববার প্রকাশিত ব্লুমবার্গের এক প্রতিবেদনে মার্ক গারম্যান এমনটাই দাবি করেছেন। অ্যাপল পণ্যের বিশ্বস্ত সূত্র হিসেবে পরিচিত গারম্যান এও বলেছেন যে, দুটি মডেলের মধ্যে একটিকে ব্যবহারকারীরা অ্যাপলের ম্যাক ডিভাইসের সাথেও যুক্ত করতে পারবেন।

মিক্সড রিয়েলিটি হেডসেট ব্যবসায় অ্যাপল এখনও আশানুরূপ সাফল্য পায়নি। ভিশন প্রো হেডসেটের বিক্রি ততটা হয়নি যতটা অ্যাপল আশা করেছিল। ডিভাইস হিসেবে ভিশন প্রো ব্যবহারের অভিজ্ঞতা দারুন হলেও দৈনন্দিন জীবনে এর ব্যবহারের উপযোগিতা তৈরি হয়নি এখনও। ফলে ৩৫০০ মার্কিন ডলার মূল্যের একটি ডিভাইসকে কেবলমাত্র চমৎকার অনুভূতির আশায় মানুষ হুমড়ি খেয়ে পড়বে, এমনটা আশা করা বাড়াবাড়িই বটে।’

তবে অ্যাপল এখনই হাল ছাড়ছে না বলেই দাবি মার্ক গারম্যানের। মিক্সড রিয়েলিটি হেডসেট নিয়ে অ্যাপল কীভাবে এগোবে তা নিয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরেই আলোচনা হয়েছে বিস্তর। অবশেষে তাঁরা ভিশন প্রো’র দুটি নতুন মডেল নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন গারম্যান। 

ভিশন প্রো নিয়ে ব্যবহারকারীদের দুটি সবচেয়ে বড় অভিযোগের একটি হচ্ছে এর অত্যধিক দাম। আর সেজন্যই নতুন দুটি মডেলের মধ্যে একটি হতে যাচ্ছে অপেক্ষাকৃত হালকা ও দামের দিক থেকে সাশ্রয়ী। আর অন্য মডেলটির সুবিধা হচ্ছে, এটিকে অ্যাপলের ম্যাক ডিভাইসের সাথে যুক্ত করা যাবে। ফলে হেডসেটের ডিসপ্লেতে কনটেন্ট স্ট্রিমিং থেকে শুরু করে বিভিন্ন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।

তবে যাই হোক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে হালকা ওজনের একটি অগমেন্টেড রিয়েলিটি চশমা তৈরি করা, যেটা ব্যবহারকারী সারাদিন পরে থাকতে পারবেন। এই চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নে ভিশন প্রো হেডসেটের অব্যাহত উন্নয়ন গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ মাত্র।

উল্লেখ্য, ২০২৩ সালের জুন মাসে অ্যাপল তাঁদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে ভিশন প্রো হেডসেট নিয়ে আসার ঘোষণা দেয়। এরপর ২০২৪ সালে বিশ্বজুড়ে অ্যাপল রিলিজ করে এই মিক্সড রিয়েলিটি হেডসেটটি।

তথ্যসূত্র: ব্লুমবার্গ, টেকক্রাঞ্চ

দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে কনটেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কর ও ভ্যাট সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব সুবিধা...
পাঁচ বছর পর কনজ্যুমার ডিভাইস নিয়ে দেশের বাজারে ফিরল প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কয়েক বছর সীমিতভাবে কাজ করে প্রতিষ্ঠানটি। এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট ও...
চাকরির প্রস্তাবের নামে ভুয়া ইমেইল পাঠিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এবার অ্যাকাউন্টের লগইন তথ্য চুরির নতুন কৌশল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান...
ফ্রি ফায়ারের জাতীয় পর্যায়ের অন্যতম বড় টুর্নামেন্ট ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬’ শেষ হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্ট্র হ্যাটস এবং রানার্স-আপ হয়েছে টাইটান ইস্পোর্টস...
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের চেয়ে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়াই বেশি জরুরি বলে মন্তব্য করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী। তার মতে, প্রায় ৩০ বছর পুরোনো মরদেহের...
যমুনার তীর রক্ষায় প্রস্তাবিত প্রকল্পগুলো আলোর মুখ না দেখায় বগুড়ায় ভাঙনের ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নদীর দুই তীরের ৪১ কিলোমিটার এলাকা। কর্মকর্তারা বলছেন, নদী ভাঙন রোধে জরুরি মেরামত কাজ চলছে।...
শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, খুঁটিতে বেঁধে রাখার আগে তার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া...
চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলি করে যুবদলের এক নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার পাহাড়তলীতে এই ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদুল হক চৌধুরি। তিনি রাঙ্গুনিয়ার যুবদলের যুগ্ম...
লোডিং...

এলাকার খবর