কনটেন্ট ক্রিয়েটর ও স্টার্টআপের জন্য স্বস্তি, আসছে কর-ভ্যাট ছাড়

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে কনটেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কর ও ভ্যাট সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব সুবিধা অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, সামাজিক মাধ্যমভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের সেবার ওপর বর্তমানে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে। একই সঙ্গে বিদেশ থেকে অর্জিত আয়ের ওপর বিদ্যমান উৎসে কর বা সোর্স ট্যাক্সও তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে ইউটিউব, ফেসবুক, টিকটক কিংবা বিভিন্ন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে আয় করা ব্যক্তিরা সরাসরি এ সুবিধার আওতায় আসবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে ডিজিটাল কনটেন্ট নির্মাণ এবং ফ্রিল্যান্সিং খাত দ্রুত বিস্তৃত হয়েছে। বর্তমানে কয়েক লাখ তরুণ-তরুণী এই খাতে কাজ করছেন। তাদের একটি বড় অংশ বৈদেশিক মুদ্রা আয় করে দেশে আনছেন। কর ও ভ্যাটের চাপ কমানো হলে এ খাত আরও সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

শুধু কনটেন্ট ক্রিয়েটর নয়, প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোক্তাদের জন্যও থাকছে স্বস্তির বার্তা। স্টার্টআপ, ইনোভেশন ভেঞ্চার এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিদ্যমান কর অব্যাহতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব রয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্টার্টআপ প্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির চিন্তা করছে সরকার।

এ ছাড়া স্টার্টআপ প্রতিষ্ঠান বিদেশ থেকে কোনো সেবা আমদানি করলে তার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট এবং অফিস বা কর্মস্থল ভাড়া নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাটও মওকুফের প্রস্তাব রয়েছে। উদ্যোক্তারা বলছেন, নতুন প্রতিষ্ঠানের জন্য শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় পরিচালন ব্যয়। ভ্যাট অব্যাহতি পেলে তাদের ব্যয় কমবে এবং ব্যবসা সম্প্রসারণ সহজ হবে।

প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের মতে, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল কনটেন্ট, সফটওয়্যার সেবা ও উদ্ভাবনভিত্তিক ব্যবসার বাজার দ্রুত বাড়ছে। বাংলাদেশও এই সুযোগ কাজে লাগাতে চাইছে। সে কারণে সরকার করনীতি ও ভ্যাটনীতিতে কিছু প্রণোদনা দেওয়ার পথে হাঁটছে।

বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত সুবিধাগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয় বাড়বে। অন্যদিকে স্টার্টআপ খাতে নতুন বিনিয়োগও উৎসাহিত হবে। এর ফলে দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা বিওয়াইডি বাংলাদেশের গ্রাহকদের জন্য শুরু করেছে মাসব্যাপী ক্যাম্পেইন। ‘বিওয়াইডি বোনানজা’ নামে এই ক্যাম্পেইনের আওতায় চীনে অবস্থিত বিওয়াইডির...
চাকরির প্রস্তাবের নামে ভুয়া ইমেইল পাঠিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এবার অ্যাকাউন্টের লগইন তথ্য চুরির নতুন কৌশল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান...
ফ্রি ফায়ারের জাতীয় পর্যায়ের অন্যতম বড় টুর্নামেন্ট ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬’ শেষ হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্ট্র হ্যাটস এবং রানার্স-আপ হয়েছে টাইটান ইস্পোর্টস...
কোরবানি ঈদে সামাজিক মাধ্যমে বেশ সরব ছিল সাদা রঙের অ্যালবিনো মহিষ। নাম ‘ডোনাল্ড ট্রাম্প’। বিশাল আকৃতির এই মহিষটির ট্রাম্পের মতো মাথায় সাদা চুল থাকায় দ্রুতই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। ফেসবুক, টিকটক,...
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, সঙ্গে থাকে সংগীত, বিনোদন আর তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার সেই আয়োজন যেন আরও বড় পরিসরে। কারণ ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করছাড় দিয়ে করের আওতা বাড়াচ্ছে সরকার। শহর থেকে গ্রাম কিংবা স্বল্প, মধ্য ও উচ্চ আয়ের সব মানুষকেই আনা হচ্ছে করের আওতায়।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখায় আটকা পড়া সেই বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের...
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। গত কয়েক মাসে দেশটির বিভিন্ন অঞ্চলে একের পর এক মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আর এই ঘন ঘন ভূকম্পনের পরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে...
লোডিং...

এলাকার খবর