গরম গরম ক্রিসপি পটেটো ডোনাট, নাশতার টেবিলে একটু ভিন্ন স্বাদ

আপডেট : ২০ মে ২০২৫, ০৪:৪৮ পিএম

সাধারণ আলুর টিকি বা চপ তো হরহামেশাই খাওয়া হয়। কিন্তু এইবার একটু ভিন্ন কিছু! আলু দিয়ে বানানো দারুণ এক আইটেম, পটেটো ডোনাট। বাইরে থেকে খাস্তা, ভেতরে নরম। বিকেলের চা কিংবা অতিথি আপ্যায়নে হয়ে উঠতে পারে সবার পছন্দের মুখরোচক এক পদ। চলুন জেনে নেই খুব সহজ এই রেসিপি।

শিশুর টিফিন বা নাশতায় দিতে পারেন মজার এই আইটেমটি। ছবি:ইনডিপেনডেন্ট

যা যা লাগবে

আলু (সেদ্ধ ও খোসা ছাড়া) ১/২ কেজি, ব্রেডক্রাম্ব ১ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, জিরা (ভাজা ও গুঁড়া করা) দেড় চা-চামচ, চিকেন পাউডার ১ টেবিল চামচ, আমচুর (শুকনো আম গুঁড়া করা) ১ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ (স্বাদমতো), রসুন পাউডার ১/২ টেবিল চামচ, ব্ল্যাক পেপার ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ডিম ১টি, পেঁয়াজ (কুচি করা) ১টি মাঝারি, ফ্রেশ পার্সলি বা পছন্দের ধনেপাতা ২-৩ টেবিল চামচ, ময়দা ৩ টেবিল চামচ, শুকনা পার্সলি ১/২ টেবিল চামচ, পাপরিকা গুঁড়া ১ চা-চামচ, পানি প্রয়োজনে ৩ টেবিল চামচ, ডিম (ফেটানো) ২টি এবং ভাজার জন্য তেল।

যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ করা আলু ভালোভাবে চটকে নিন। এরপর তাতে ব্রেডক্রাম্ব, কর্নফ্লাওয়ার, জিরা, চিকেন পাউডার, আমচুর, লাল মরিচ, রসুন পাউডার, ব্ল্যাক পেপার, লবণ, ডিম, কুচি পেঁয়াজ ও ফ্রেশ পার্সলি দিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণটি ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।

এখন হাতে সামান্য তেল মেখে ৭৫ গ্রাম পরিমাণ মিশ্রণ নিয়ে গোল করে মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে ডোনাটের মতো তৈরি করুন। আরেকটি বাটিতে ময়দা, শুকনো পার্সলি, পাপরিকা গুঁড়ো ও লবণ দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। এরপর ফেটানো ডিম মিশিয়ে নিন।

প্রস্তুত ডোনাটগুলো প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এবার গরম তেলে ডোনাটগুলো মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না সোনালি ও মচমচে হয়।

পরিবেশনের সময় উপরে চিজ সস বা টমেটো সস ছড়িয়ে দিতে পারেন। একটু পার্সলি ছিটিয়ে দিন সাজানোর জন্য। তারপর গরম গরম পরিবেশন করুন। উপভোগ করুন পরিবারের সবাইকে নিয়ে।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর