ট্রফির কপাল ফাটা, আল নাসরকে রোনালদোর টাটা

আপডেট : ২৭ মে ২০২৫, ১১:৩৩ এএম

গত মৌসুমের মতো সৌদি আরবে এ মৌসুমটাও ট্রফিহীন কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর, সেটা নিশ্চিত হয়েছিল আগেই। এরপরও মৌসুমের শেষ ম্যাচে জয় সে হতাশায় কিছুটা হলেও প্রলেপ দিতে পারত। কিন্তু গতকাল সোমবার প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে স্টিভেন পিওলির দল।

এ হারে পয়েন্ট তালিকায় তৃতীয় হয়ে মৌসুম শেষ করল নাসর। ট্রফিহীন মৌসুমের পাশাপাশি এটাও নিশ্চিত হয়েছে, আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সৌদি ক্লাবকে।

এ হতাশার মাঝেই নাসর সমর্থকদের বড় হতাশার খবর দিয়েছেন রোনালদো। গতকাল ফাতেহর বিপক্ষে হারের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি। একইসঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) রোনালদো লিখেছেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা। ’  

সেই পোস্টের সঙ্গে আল নাসরের জার্সি পরিহিত একটি ছবি জুড়ে দিয়েছেন রোনালদো। ৪০ বছর বয়সী তারকার এ পোস্টের পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, আল নাসর অধ্যায় এখানেই শেষ হয়ে যাচ্ছে রোনালদোর। সৌদি ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ এ মৌসুমের শেষ পর্যন্ত। মৌসুম শেষ হতে হাতে গোণা কয়েকদিন বাকি থাকলেও চুক্তি নবায়নের কোনো খবর পাওয়া যায়নি।

রোনালদোর পোস্ট যদি আল নাসরকে ঘিরেই হয়, তবে গতকাল এ ক্লাবটির জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। শেষ ম্যাচে অবশ্য একটা গোলও করেছেন। আল নাসরের হয়ে ১০৫ ম্যাচ খেলা রোনালদোর এটি ৯৯তম গোল। আর ক্লাব ক্যারিয়ারে ৮০০তম গোল।

ব্যক্তিগত অর্জনে সাফল্য পেলেও ২০২৩ সালের শুরুতে নাসরে নাম লেখানোর পর থেকে একটা শিরোপাও জিততে পারেননি রোনালদো। সে দিক বিবেচনায় খালি হাতেই সৌদি অধ্যায় শেষ হচ্ছে সাবেক রেয়াল মাদ্রিদ তারকার।

রোনালদো যে আল নাসর ছাড়তে পারেন, সেটার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়েছিলেন ফিফা জিয়ান্তি ইনফান্তিতো। আমেরিকান স্ট্রিমার ও ইউটিউবার আই-শো-স্পিডের একটি প্রোগ্রামে জানিয়েছিলেন, আসন্ন ক্লাব বিশ্বকাপেই দেখা যেতে পারে রোনালদোকে। ফিফা সভাপতির ওমন মন্তব্যের রেশ কাটতে না কাটতেই রোনালদোর এমন পোস্ট সে গুঞ্জনকেই উস্কে দিচ্ছে।

গত সপ্তাহেই ইএসপিএন এফসি জানিয়েছিল, ক্লাব বিশ্বকাপে খেলতে ব্রাজিলের এক ক্লাব হতে প্রস্তাব পেয়েছেন রোনালদো। লাতিন অঞ্চলের এ দেশটি থেকে চারটি ক্লাব অংশ নিচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে। সে প্রতিবেদন বাস্তবে রূপ নিলে, ব্রাজিল থেকে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া বোতাফোগো, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গা এবং পালমেইরাসের যেকোনো একটিতে দেখা যেতে পারে রোনালদোকে।

আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে বৈশ্বিক এ টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্টকে অংশ নেওয়া ৩২ দলকে সুবিধা দিতে আগামী ১ থেকে ১০ জুন বিশেষ ট্রান্সফার উইন্ডোর অনুমতি দিয়েছে ফিফা। দেখা যাক, এ সময়টাতে রোনালদোকে নিয়ে কেউ বড় চমক দেখায় কিনা!

কয়েক দিন আগেই প্রথমবারের মতো সৌদি প্রো লিগের শিরোপা জিতেছেন আল নাসেরের হয়ে। এবারে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের জরিপে আরও একবার বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটের স্বীকৃতি পেলেন পর্তুগিজ...
সৌদি আরবে গিয়ে তিন বছর অপেক্ষার পর প্রথম মেজর শিরোপা জয়ের খুব কাছে যাওয়ার রাতে একটি মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। গতকালের ম্যাচে জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকের পাশাপাশি আল নাসরের অন্য গোলটি ছিল রোনালদোর।...
গতকাল বুধবার প্রো লিগের ম্যাচে আল আহলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে নাসর। ৭৬ মিনিট রোনালদোর গোলের পর ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোমান। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি আল নাসরের টানা...
বিশ্বকাপের আর দুই মাসের চেয়েও কম সময় বাকি। এর আগে পর্তুগিজ সমর্থকদের জন্য অস্বস্তির সংবাদ সামনে এসেছে। আল নাসরের হয়ে অসুস্থতা নিয়ে খেলে বিপাকে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর