সোশ্যাল অ্যাংজাইটি: যে নিঃশব্দ ভয় জীবনে বাধা হয়ে দাঁড়ায়

আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:২৫ এএম

বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে অস্বস্তি বা একটু সংকোচ আমাদের অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু যখন সেই সংকোচ বা ভয় এতটাই বেড়ে যায় যে, তা কারও দৈনন্দিন জীবনযাপন, পড়াশোনা, সম্পর্ক, এমনকি কর্মজীবনকেও ব্যাহত করে—তখন সেটা হয়ে যায় সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক উদ্বেগ। এটি একটি স্বীকৃত মানসিক স্বাস্থ্য সমস্যা, যার চিকিৎসা জরুরি।

সোশ্যাল অ্যাংজাইটি সংজ্ঞা ও বৈশিষ্ট্য

সোশ্যাল অ্যাংজাইটি এমন এক অবস্থা, যেখানে ব্যক্তি সামাজিক পরিস্থিতিতে অপমানিত হওয়ার ভয় অনুভব করে। তারা প্রায়ই নিজেকে গুটিয়ে রাখে, জনসমক্ষে কথা বলতে ভয় পায় এবং নিজের প্রতি ভীষণ সমালোচনামূলক হয়ে ওঠে।

লক্ষণ

  • জনসমক্ষে কথা বলার ভয়।
  • অপরিচিত কারও সামনে অস্বস্তি।
  • চোখে চোখ রেখে কথা বলতে সমস্যা।
  • মনে হয় সবাই তাকে বিচার করছে।
  • শারীরিক উপসর্গ: মাথা ঘোরা, হাত কাঁপা, অতিরিক্ত ঘাম, হার্টবিট বেড়ে যাওয়া।
  • নিজের ভুল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চিন্তা করা।

কারণসমূহ

সোশ্যাল অ্যাংজাইটির উৎপত্তি একাধিক কারণে হতে পারে। সাধারণত নিচের বিষয়গুলো এর জন্য দায়ী।

শৈশবের অভিজ্ঞতা: ছোটবেলায় কেউ যদি অপমান, বুলিং বা অতিরিক্ত সমালোচনার শিকার হয়, তবে তার মধ্যে সামাজিক ভয় গড়ে উঠতে পারে।

পারিবারিক ইতিহাস: পরিবারের কারও মধ্যে যদি মানসিক সমস্যার ইতিহাস থাকে, তাহলে তার ঝুঁকি বেড়ে যায়।

মানসিক কাঠামো: কারও ব্রেইনের অ্যামিগডালা (মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ, যা আবেগ নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে) যদি অতিরিক্ত সংবেদনশীল হয়, তবে তিনি সামাজিক পরিস্থিতিতে অতি-প্রতিক্রিয়া দেখাতে পারেন।

আত্মসম্মান বোধের অভাব: যারা নিজেকে কম মূল্যবান মনে করে, তারা সমাজে নিজেকে অনিরাপদ অনুভব করে।

একটি অনুপ্রেরণামূলক উদাহরণ

বিশ্ববিখ্যাত হলিউড অভিনেত্রী এমা স্টোন ছোটবেলা থেকেই সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগতেন। মাত্র সাত বছর বয়সে তার প্রথম প্যানিক অ্যাটাক হয়। স্কুলে উপস্থিত থাকতেই ভয় পেতেন, শিক্ষক কিছু জিজ্ঞেস করলে কাঁদতে শুরু করতেন।

এক পর্যায়ে অভিনয় তাকে একটা নিরাপদ জায়গা দেয়, যেখানে তিনি নিজেকে প্রকাশ করতে পারতেন। পরবর্তীতে থেরাপি ও পরিবারিক সহায়তায় তিনি নিজেকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আজকের এমা স্টোন তার সাহসী মনোবলের জন্য অনুপ্রেরণার নাম।

সোশ্যাল অ্যাংজাইটি এমন এক অবস্থা, যেখানে ব্যক্তি সামাজিক পরিস্থিতিতে অপমানিত হওয়ার ভয় অনুভব করেন। ছবি: ফ্রিপিকচিকিৎসা ও সহায়তা পদ্ধতি

সোশ্যাল অ্যাংজাইটি যেহেতু একটি চিকিৎসাযোগ্য মানসিক অসুস্থতা, তাই এর জন্য পেশাদার সহায়তা নেওয়া খুবই জরুরি। নিচে কিছু কার্যকর উপায়ের কথা বলা হলোঃ

১. জ্ঞানীয় আচরণগত থেরাপি (সিবিটি): এটি সবচেয়ে কার্যকর থেরাপি, যেখানে ব্যক্তি ধীরে ধীরে নিজের ভয়গুলোর মুখোমুখি হওয়ার কৌশল শেখে।

২. এক্সপোজার থেরাপি: ভয় সৃষ্টি করে এমন পরিস্থিতিতে ধাপে ধাপে নিজেকে নিয়ে গিয়ে সেই ভয় জয় করার পদ্ধতি।

৩. ওষুধ: কিছু ক্ষেত্রে এন্টি- অ্যাংজাইটি ওষুধ প্রয়োজন হতে পারে, তবে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শে নিতে হবে।

৪. ধ্যান ও শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন: মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমাতে সহায়ক।

৫. সাপোর্ট গ্রুপ: অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি হয় এবং বোঝা যায়—‘আমি একা না’।

সামাজিক বোঝাপড়ার প্রয়োজন

আমরা যাদের ‘লাজুক’ বলি, তারা অনেক সময়ই ভেতরে ভেতরে প্রবল মানসিক যন্ত্রণায় ভোগেন। সোশ্যাল অ্যাংজাইটি থাকা মানেই যে কেউ দুর্বল, তা নয়। বরং সেই ভয় প্রতিদিন জয় করে বেঁচে থাকা অনেক বেশি সাহসিকতার কাজ। একজন মানুষের এই যাত্রাকে বোঝা ও সহানুভূতির সঙ্গে দেখা খুব জরুরি।

সোশ্যাল অ্যাংজাইটি আজকের দুনিয়ায় একটি বড় মানসিক চ্যালেঞ্জ, কিন্তু সচেতনতা ও সহায়তার মাধ্যমে তা জয় করা সম্ভব। এমা স্টোনের মত তারকারাও যখন এটা নিয়ে খোলাখুলি বলেন, তখন আমাদেরও উচিত বিষয়টি নিয়ে লজ্জা না পেয়ে সাহসের সঙ্গে কথা বলা। মানসিক স্বাস্থ্য যতটা বাস্তব, ততটাই গুরুত্বপূর্ণ। সোশ্যাল ভয় নয়, সাহসের গল্প হোক প্রতিদিন।

লেখক: সাইকোলজিস্ট, শান্তিবাড়ী

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা...
গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ...
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় এবার সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
লোডিং...

এলাকার খবর