লুকিয়ে রাখা বাচ্চা আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব: তিশা

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম

অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি একটি টক শোতে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘আমি মা হতে চাই’। সেই মন্তব্যের পর থেকেই আলোচনার কেন্দ্রে তিনি।

গতকাল (৪ জুলাই) রাতে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শিরোনামের একটি টক শো। সেখানে উপস্থাপক চিত্রনায়ক জায়েদ খান তানজিন তিশাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ উত্তরে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো।’

তিশা আরও বলেন, ‘দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই।’

এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুকে তিনটি ছবি শেয়ার করে দাবি করেন—এটি তানজিন তিশার গোপন সন্তানের ছবি।

নিজের পোস্টে নির্ঝর লেখেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তাঁর গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে? অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা।’

তিনি আরও লেখেন, ‘যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো।’

তানজিন তিশা। ছবি ফেসবুক থেকে নেওয়া নির্ঝর দাবি করেন, ‘তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা, আপনি প্রমাণ করুন এই বাচ্চা আপনার ছিল না।’

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি। মুহূর্তেই শুরু হয় আলোচনা-সমালোচনা।

ঘটনার প্রতিক্রিয়ায় তানজিন তিশা আজ রাত ৮টায় নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেসব অসভ্যকে বলছি, এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে, তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দেব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর