ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০২:২২ পিএম

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীন। বুধবার (৯ জুলাই) হাসপাতালে তাঁকে দেখতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির একটি পরিদর্শন দল। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।  
 
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিল্পী ফরিদা পারভীনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে লিভারের রোগ, ডায়াবেটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন ৭০ বছর বয়সী ফরিদা পারভীন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত ৫ জুলাই তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি আয়েশা মেমোরিয়াল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। 

মঙ্গলবার (৮ জুলাই) ফরিদা পারভীনের স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, গত সোমবার সিটি স্ক্যান করার পর শিল্পীর মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে জরুরি ভিত্তিতে তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়।

হাসপাতালে বিএনপির পরিদর্শন দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন ও বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
লোডিং...

এলাকার খবর