‌ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, যা জানাল পরিবার

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৩:৫৯ পিএম

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ‘লালন সম্রাজ্ঞী’খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় শারীরিক অবস্থা গুরুতর হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম। 

এদিকে, গতকাল দিবাগত রাত থেকেই সামাজিকমাধ্যমে এই শিল্পীকে ঘিরে মৃত্যুর গুজব ছড়িয়েছে, যদিও তিনি বেঁচে আছেন। এ বিষয়ে গাজী আবদুল হাকিম বলেন, ‘ফরিদা বেঁচে আছে। এই মুহূর্তে আইসিইউ-তে ভর্তি। অথচ কে বা কারা যেন তাকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছে। সবাইকে বলব ফরিদার জন্য দোয়া করেন যেন সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।’

এর আগে রোববার (৬ জুলাই) ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু গতকাল বিকেলে সিটি স্ক্যান করার পর মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে এবার শিল্পীকে আইসিইউ-তে নেওয়া হয় বলে জানান গাজী আবদুল হাকিম। 

হাসপাতালে বর্তমানে ফরিদার দেখাশোনা করছেন তাঁর স্বামী গাজী আবদুল হাকিম এবং বড় ছেলে উপলসহ পরিবারের কয়েকজন।

দীর্ঘদিন ধরেই লিভারের রোগ, ডায়াবেটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন ৭০ বছর বয়সী ফরিদা পারভীন। কিডনি জটিলতার জন্য মাঝে ভারতের হাসপাতালেও তিনি চিকিৎসা নিয়েছেন।

প্রসঙ্গত, ফরিদা পারভীনের ক্যারিয়ার নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে শুরু হলেও লালনসংগীতের জন্য তিনি সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে একুশে পদকে ভূষিত হন এই শিল্পী।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর