২০১০ সালে শাভি এরনান্দেস, ইকার কাসিয়াস, আন্দ্রেস ইনিয়েস্তাদের হাত ধরে বিশ্বজয়, এরপর থেকেই বৈশ্বিক এ টুর্নামেন্টে স্পেনকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায়ের পর, পরের দুই বিশ্বকাপে স্পেন বাড়ির পথ ধরেছে রাউন্ড অব সিক্সটিন থেকে।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই বাধা টপকাতে নামবে স্পেন।
তা আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন ঠেকাতে কোন একাদশ নিয়ে খেলতে নামবে স্পেন? এ ব্যাপারে স্পেন কোচ ফুয়েন্তে কিছু না জানালেও একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলা স্পেনের একাদশকেই আজ আর্জেন্টিনার বিপক্ষে খেলাবেন ফুয়েন্তে।
অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে একাদশে যে পরিবর্তন আনবেন না ফুয়েন্তে, সেটা অনুমিতই ছিল। সেমিফাইনালের আগে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ফ্রান্সের কাছে পাত্তা পাবে না স্পেন। কিন্তু মাঠের খেলায় ঠিকই ফরাসিদের বোতলবন্দী করে রেখেছিরেন রদ্রি-ফাবিয়ান রুইস-লামিন ইয়ামালরা। সে কারণে ওই একাদশের ওপরই ভরসা রাখতে যাচ্ছেন ফুয়েন্তে, এমনটাই দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের।
আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশে:
উনাই সিমন; পেদ্রো পেরো, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইস; লামিন ইয়ামাল, দানি অলমো, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।


একাদশে দুই পরিবর্তন, ফাইনালে যাদের নিয়ে খেলতে নামছে আর্জেন্টিনা
