জন্মশতবর্ষে মহানায়ক

ওঁর কথা বলতে বলতেই কেঁদে ফেলি: সাবিত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ তাঁর জন্মবার্ষিকী। বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। শতবর্ষের এই মাহেন্দ্রক্ষণে তাঁকে নিয়ে কলম ধরেছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম-সুচিত্রার মতো বাঙালি দর্শকের কাছে উত্তম-সাবিত্রী জুটিও ছিল বেশ জনপ্রিয়। শুধু পর্দার জীবনই নয়, বাস্তবেও তাঁদের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। এমনকি সাবিত্রীকে উত্তম বিয়ে করেছেন—এমন কথাও প্রচার হয়েছিল! যদিও পুরোটা গুজব আর জল্পনা। আজ মহানায়কের জন্মদিনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত সাবিত্রীর স্মৃতিকথাটি হুবহু তুলে ধরা হলো ইনডিপেনডেন্ট ডিজিটালের পাঠকদের জন্য—  

মানুষের শরীরের মৃত্যু হলেও, আত্মার মৃত্যু হয় না কখনও। তা না হলে এত বছর পরেও, উত্তম কুমারকে ঘিরে কেন এত লেখালেখি হয় আজও? কেনই-বা এত আলোচনা? তাঁকে মনে আছে বলেই তো সকলে স্মরণ করেন। সত্যি কথা বলতে, এমন একটা দিনও যায় না, যে দিন মানুষের মুখে উত্তম কুমারের নাম একবারও ওঠে না। ৩৬৫ দিনের কোনো না কোনো সময়ে ওঁর কাজ নিয়ে আলোচনা হবেই। অন্তত আমি তো বেঁচে আছি, তাই সত্যিটা জানি। এত বছরে আমি যা যা বলার মানুষটি সম্পর্কে সব বলে দিয়েছি।

আজ শুধু একটা কথাই স্পষ্ট করতে চাই, এমন জুটি আর কখনও তৈরি হবে না। আসলে সত্যি বলতে ইন্ডাস্ট্রিতে আর কখনও কোনো উত্তম কুমার জন্মাবেই না। কেউ বিশ্বাস করুক বা না-ই করুক, এটাই সত্যি। কিছু কিছু মানুষ আছেন, যেমন ছবি বিশ্বাস, প্রভাদেবী—যাঁরা আর জন্মাবেন না। যাঁরা হাসতে হাসতে কাঁদতেন, কাঁদতে কাঁদতে হাসতেন। তাই তাঁদের কোনো বিকল্প হবে না। নতুন প্রজন্ম হয়তো তাঁদের দেখেওনি। তবু সব বিলুপ্ত হয়ে গেলেও, কিছু কিছু সিনেমার মাধ্যমে তাঁরা আজীবন মানুষের মনে থেকে যাবেন।

উত্তম কুমার। ছবি: সংগৃহীত

একটা ছোট্ট ঘটনা মনে পড়ল, উত্তম কুমারও কিন্তু বহু ঘাত-প্রতিঘাতের মধ্যদিয়ে ‘মহানায়ক’ হয়েছেন। তিনি একটা সময়ে এমপি প্রোডাকশনের সঙ্গে বহু সিনেমা করেছিলেন। তাদের বিরাট স্টুডিও ছিল। যে প্রোডাকশনের সঙ্গে দীর্ঘদিন চুক্তিবদ্ধও ছিলেন উত্তম কুমার। ‘বসু পরিবার’ বলে একটা সিনেমা করেছিল তারা। যে ছবিতে সুপ্রিয়া দেবী, আমিও ছিলাম। এককথায় সুপারহিট হয়েছিল সিনেমাটি। তার আগে উত্তম কুমার অনেক সিনেমা করলেও, একটাও সেভাবে হিট হয়নি। কিন্তু ওই সিনেমায় এমন একটা ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটা অভাবনীয়। তার পরে আর উত্তম কুমারকে কেউ কখনও ধরতে পারেননি।

‘সাবু’ বলে অমন ডাক কত বছর হয়ে গেল শুনিনি। এখনও কিছু কথা মনে পড়লে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। আমি ওঁর কথা বলতে বলতেই কেঁদে ফেলি। একটা মানুষ একটা মানুষের হৃদয়ে থাকে। একটা সময়ে মনে আছে, সংবাদপত্রে আমাদের নিয়ে বিভিন্ন লেখালেখি হয়েছিল। আজ বিষয়গুলো নিয়ে ভাবলে আর খারাপ লাগে না। আসলে সেই সময়ে ইন্ডাস্ট্রির অন্দরের বিভিন্ন গসিপ জানার জন্য কেউ না খেতে পেলেও ওই সংবাদপত্রটা কিনত। বিশেষ করে শুক্রবার আর রবিবারের সংখ্যাটা। যত সব গোপন কথা আর মিথ্যা ওখানে পাওয়া যেত।

সেই পত্রিকায় একবার প্রকাশিত হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায় ও উত্তম কুমার বিয়ে করেছেন। একদিন ঘুম থেকে উঠেই খবরটা দেখলাম। এমনভাবে লেখা হয়েছিল যেন ওই সংবাদপত্রের সকলে বিয়েতে উপস্থিত ছিল। এমন খবর প্রকাশিত হওয়ার পরে যেমনটা হয়, ওঁর (উত্তম কুমার) বাড়িতে তো ভীষণই আলোড়ন তৈরি হয়েছিল। আমার বাবা কিন্তু একটা প্রশ্নও আমায় করেননি। কারণ, যখন আমি পা রাখি ফিল্মিদুনিয়ায়, তখন বাবা বলেছিলেন, এত দিন ধরে আমরা তোমায় বড় করে দিয়েছি। এবার তোমার জীবনের ভালো-মন্দের দায়িত্ব তোমাকেই নিতে হবে। খারাপ করলে খারাপ ফল, ভালো করলে ভালো ফল পাবে। সেই কথাগুলো মাথায় গেঁথে গিয়েছিল।

চলচ্চিত্রের দৃশ্যে উত্তম কুমার-সাবিত্রী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ওই খবরের কাগজটা আর সকলের মতো সেদিন আমিও কিনে এনেছিলাম বাড়িতে। পড়ার পরে স্তম্ভিত হয়ে খানিকক্ষণ বসে থেকেছি। তার পরে খালি মনে হতো এই খবরের কাগজের লেখাগুলো যদি সত্যি হতো, কী ভালোই না হতো! আসলে মিথ্যা বলব না, আমারও তো একটা আকাঙ্ক্ষা ছিল। উত্তম কুমার সবসময় বলতেন, ‘তুই তো আমার ছেলের থেকে কয়েক বছরের বড়। আমার হাঁটুর চেয়েও কম বয়স তোর।’

আমাদের বাড়িতে এসে কতদিন জমিয়ে খাওয়া-দাওয়া করতেন। আসলে আমার দিদি খুব ভালো রান্না করতেন। উত্তম কুমার বলতেন, ‘সাবু তোর যদি কখনও খুব খারাপ দিন আসে, তুই তাহলে সিনেমা থেকে সরে গেলেও একটা রেস্তোরাঁ খুলিস। দিদির সঙ্গে মিলেমিশে চালাতে পারবি। আয়ও হবে। মানুষ খেয়ে শান্তিও পাবে।’ কত কথা, কত স্মৃতি, সবটাই মনের ভেতরে গেঁথে রয়েছে। যত দিন বাঁচব, এভাবেই একঝাঁক স্মৃতি থেকে যাবে।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর