প্রাডা’র পোশাকে দেশীয় লুকে রেড কার্পেটে জানভি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে জানভি কাপুর হাজির হয়েছিলেন একেবারে অন্য আঙ্গিকে। মিউ মিউয়ের তৈরি বিশেষ গাউন পরে যেন ভিনটেজ হলিউড গ্ল্যামার ফিরিয়ে আনলেন তিনি। তবে সেই গ্ল্যামারের সঙ্গে মিশেছে দেশীয় আভিজাত্যের পরশ।

মিউ মিউয়ে প্রথম গাউন

ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডা’র সহপ্রতিষ্ঠান মিউ মিউয়ের সিগনেচার আইটেম হিসেবে তৈরি এই বিশেষ গাউন। আইভরি বেসের ওপর সূক্ষ্ম পোলকা ডটের কাজ, তার সঙ্গে শাড়ির ভাঁজে ছিল একধরনের ভাস্কর্যের মতো কাঠামো। এক কাঁধে পলকা ভাঁজ করা পল্লু পোশাকে এনেছে নাটকীয়তা। কোমরে ছোট্ট একটি ব্রোচ পুরো সাজে দিয়েছে বাড়তি মাত্রা।

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে জানভি কাপুর হাজির হয়েছিলেন একেবারে অন্য আঙ্গিকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

রেট্রো আবহে আধুনিক নকশা

জানভির সাজে ছিল পুরোনো দিনের ছোঁয়া। চুল বাঁধা হয়েছিল রেট্রো ওয়েভে, মেকআপ রাখা হয়েছিল হালকা ব্রোঞ্জ টোনে। হাতে ফার স্টোল, যা পুরো লুকটিকে আরও নাটকীয় করেছে। যেন এক সিনেম্যাটিক আবহ তৈরি হয়েছে রেড কার্পেটে।

দেশি ও পাশ্চাত্যের মেলবন্ধন

এই সাজে জানভি প্রমাণ করেছেন, তিনি শুধু আন্তর্জাতিক ফ্যাশন হাউসের পোশাকে পরীক্ষা করছেন না। দেশীয় ঐতিহ্যকেও নতুনভাবে উপস্থাপন করছেন। দেশীয় পোশাকের ভাঁজে তিনি খুঁজে পাচ্ছেন বৈশ্বিক ফ্যাশনের ছাপ।

জানভি কাপুরের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে পোশাকটি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ফুলেল সাজেও নজর কাড়লেন

এর আগেও জানভি মাত করেছিলেন এক ফুলেল পোশাকে। শিয়ার টিউল বেসের ওপর হাতের কাজের ফুলেল অ্যাপ্লিক, সঙ্গে জরির কাজ, সিকুইন আর সূচিশিল্প। ব্লাউজটির ঢেউখেলানো গলা আর হাতকাটা কাট ছিল বিশেষ আকর্ষণ।

তার সঙ্গে মানিয়েছে ভলিউমিনাস এমেরাল্ড সবুজ লেহঙ্গা। অর্গাঞ্জা বেসে তৈরি লেহঙ্গা ছিল হালকা, ঝলমলে। কাপড়ে ছড়িয়ে ছিল ওয়াটারকালার অনুপ্রাণিত ফুলেল নকশা। নাটকীয় সিলুয়েট হলেও তার ভেসে চলা আবহ সাজটিকে করেছে কোমল আর অনন্য।

টরন্টোর রেড কার্পেট থেকে ফুলেল লেহঙ্গা। সব সাজেই জানভি কাপুর এখন প্রমাণ করছেন, তিনি শুধু বলিউডের ফ্যাশন আইকন নন। বরং দেশীয় ঐতিহ্য আর আন্তর্জাতিক গ্ল্যামারের এক অনন্য মেলবন্ধন।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
রিয়াদে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। এদিকে, রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে হুতি বিদ্রোহীরা। এর আগে, দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ...
বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে -অর্ণব।
সৌদি আরবে হুতিদের হামলার কারণে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীদের জরুরি প্রয়োজন ও আসন খালি থাকা সাপেক্ষে ঢাকা থেকে জেদ্দা বিমানবন্দর...
আগামী ১ নভেম্বর থেকে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা যাতায়াত করতে পারবে। দিনে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যেতে পারবেন এবং দিতে হবে পরিবেশ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর