ফ্যাশনের মঞ্চে আবারও নাতাশা পুনাওয়ালা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম

ম্যাক্সিমালিস্ট ফ্যাশনের রানি নাতাশা পুনাওয়ালা আবারও আলোচনায়। সম্প্রতি ইতালির ভেনিসে তোলা তাঁর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে একেবারে ব্যতিক্রমী সাজে, যা দেখে অনেকেই বলছেন, এ যেন শিল্পকর্মের প্রদর্শনী থেকে বেরিয়ে আসা কোনো চরিত্র।

পোশাকটি ছিল পিয়ের কার্ডিনের স্প্রিং-সামার ২০১৩ কালেকশনের পুনর্নির্মাণ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভাস্কর্যের মতো পোশাক

নাতাশার পরনে ছিল ভাস্কর্যময় সাদা পোশাক। কোমর থেকে নিতম্ব পর্যন্ত শঙ্কু আকৃতির স্তরবিন্যাস, আর মুখমণ্ডল ঘিরে বিশাল গোলাকার টুপি। ভেনিসের ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে কিংবা গন্ডোলায় ভেসে বেড়ানো অবস্থায় তাঁর সাজ মনে করিয়ে দিচ্ছিল আর্ট গ্যালারির কোনো ইনস্টলেশনকে। পোশাকটি ছিল পিয়ের কার্ডিনের স্প্রিং-সামার ২০১৩ কালেকশনের পুনর্নির্মাণ।

নিজের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফ্যাশন হয়ে ওঠে ভাস্কর্য, ভেনিস হয়ে ওঠে মিউজ; শিল্প সবসময় পরার জন্যই।’

প্রশংসায় ভাসলেন

এই সাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। তার ঘনিষ্ঠ বন্ধু লরেন সানচেজ, যিনি অ্যামাজনের প্রধান জেফ বেজোসের স্ত্রী। লিখেছেন, ‘লাভ লাভ লাভ। ছবিগুলো অসাধারণ।’ গত জুনে লরেন-জেফের ভেনিসের বিয়েতে উপস্থিত ছিলেন নাতাশা।

সাহসী ফ্যাশনের জন্য পরিচিত

সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আদার পুনাওয়ালার স্ত্রী নাতাশা বরাবরই সাহসী পোশাকের জন্য পরিচিত। ২০২২ সালের মেট গালায় তিনি নজর কাড়েন সাব্যসাচীর সোনালি শাড়ি ও শিয়াপারেলির করসেট মিলিয়ে। আর ২০২৫ সালের মেট গালায় পরেছিলেন মণীষ মালহোত্রার কাস্টম পোশাক, প্রাচীন পারসি গারা শাড়ি দিয়ে তৈরি ফিশটেল স্কার্ট, মুক্তা কারুকাজে সাজানো করসেট ও ঝলমলে জ্যাকেট।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর