জুলাই সনদ: গণভোট চায় বিএনপি-জামায়াত, দ্বিমত দিনক্ষণে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ পিএম

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়েছে বিএনপি ও জামায়াত। তবে এর দিনক্ষণ নিয়ে আছে দ্বিমত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জানিয়েছেন, এ নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন তারা।

বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সভায় সংসদ নির্বাচনের দিনেই এই ভোট আয়োজনের প্রস্তাব দেন অধ্যাপক আলী রীয়াজ। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অক্টোবরের শুরুতে আবার বৈঠক হবে বলে জানান তিনি।

এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের তৃতীয় দফার আলোচনা শেষ হলো। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে চূড়ান্তভাবে একমত না হলেও, কাছাকাছি পৌঁছেছে বিএনপি-জামায়াত।

এই বৈঠকের আগেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে তাদের দেওয়া চারটি প্রস্তাব—অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ—নিয়ে কথা হয় দলগুলোর সঙ্গে।

এর মধ্যে গণভোট বিষয়ে রাজি বিএনপি ও জামায়াত। তবে বিএনপি সংসদ নির্বাচনের দিন এই ভোট চায়, জামায়াত চায় আগেই। আর সিদ্ধান্ত জানাতে দলীয় ফোরামে আলোচনার জন্য সময় চেয়েছে এনসিপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা ভোট দেবেন, তাদের মধ্যে বেশিরভাগ ভোটার যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলেন, সেটার একটা লেজিটিমেসি আসবে।’

আর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘সাংবিধানিক আদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে এর পরে গণভোটে আমরা যেতে পারি। তবে এটা ইলেকশনের পরে নয়। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে।’

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘এই যে নতুন একটা জিনিস নিয়ে এসেছে, এটার বিষয়ে কিন্তু সবাই কনভিন্সড না। এটার বিষয়ে আমাদের আরও আলোচনা করতে হবে। ফলে আমাদের অবস্থান হচ্ছে, গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, সেটাই আমরা পুনর্ব্যক্ত করেছি। আজ যে প্রস্তাব আসলো, সেটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব।’

সনদ বাস্তবায়নে সরকারকে একাধিক প্রস্তাব দেবে কমিশন। তবে গণভোটের জন্য সংসদ নির্বাচনের দিনকেই যৌক্তিক মনে করছেন সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, ‘যেদিন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, একই সময় গণভোট করা যেতে পারে। যে অর্ডারের কথা তারা বলছেন—সাংবিধানিক আদেশ—এর মধ্যে ওই গণভোটের বিধানটি অন্তর্ভুক্ত থাকতে পারে।’

সনদ ইস্যুতে চূড়ান্ত সমঝোতার জন্য আবারও বৈঠক ডাকবে ঐকমত্য কমিশন। সেটি হতে পারে আগামী মাসের শুরুতে।

যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর