অসুস্থতা জয় করে বেলা হাদিদের র‍্যাম্পে ঝলমলে প্রত্যাবর্তন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম

দীর্ঘদিনের অসুস্থতা ও হাসপাতালে ভর্তি থাকার পর আবারও র‍্যাম্পে ফিরলেন বেলা হাদিদ। সাঁ লরাঁর ২০২৬ সালের বসন্ত/গ্রীষ্ম কালেকশনের প্যারিস শোতে তাঁর উপস্থিতি যেন ছিল এক সিনেমাটিক দৃশ্যের মতো।

অ্যান্থনি ভ্যাক্কারেলোর সাঁ লরাঁ স্প্রিং/সমার ২০২৬ কালেকশনের ফ্যাশন শো ছিল এবারের প্যারিস ফ্যাশন উইকের সবচেয়ে আলোচিত আয়োজন। তারকাখচিত দর্শকসারিতে ছিলেন ম্যাডোনা, ব্ল্যাকপিঙ্কের রোজে, হেইলি বিবার, তেয়ানা টেলর, লিন্ডা ইভানজেলিস্তা ও জোয়ি ক্রাভিট্‌জের মতো তারকারা।

সাঁ লরাঁ স্প্রিং ২০২৬ রেডি-টু-ওয়্যার শো’য়ের ঝলক। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সাদা হাইড্রেনজিয়া ফুল দিয়ে তৈরি করা আন্তঃজড়িত ‘ওয়াইএসএল’ লোগোর পাশ দিয়ে হাঁটছিলেন মডেলরা। তাঁদের মধ্যেই এক পরিচিত মুখ যেন সঙ্গে সঙ্গে দৃষ্টি কাড়ল, বেলা হাদিদ। দীর্ঘ বিরতির পর তিনি আবারও ফিরলেন র‍্যাম্পে, ঝলমলে উপস্থিতিতে। সাম্প্রতিক লাইম ডিজিজের চিকিৎসা ও হাসপাতালজীবনের পর এটিই ছিল তাঁর বড় প্রত্যাবর্তন।

বেলা হাঁটলেন সাঁ লরাঁর ২০২৬ কালেকশনের এক স্বচ্ছ, উল্টো পরা ট্রেঞ্চ কোটে। বড় সানগ্লাস আর বিশাল কানের দুলে সম্পূর্ণ হলো তাঁর লুক। পুরো কালেকশনজুড়ে ছিল স্বচ্ছ কাপড়, বড়সড় ব্লেজার, আর কোমর আঁটা ক্লাসিক টেইলরিং। যা ফরাসি রুচি ও অভিজাত্যকে তুলে ধরেছে নতুন ঢঙে।

গত বছর সেপ্টেম্বর মাসে বেলা হাদিদ প্রথমবার র‍্যাম্পে ফেরেন, দুই বছরের বিরতির পর। সেবারও তিনি হাঁটেন অ্যান্থনি ভ্যাক্কারেলোর সাঁ লরাঁ স্প্রিং/সমার ২০২৫ শোয়ের র‍্যাম্পে। নিজের দীর্ঘ লাইম রোগ-যুদ্ধ ও স্বাস্থ্য পুনরুদ্ধারে মনোযোগ দিতে তিনি সাময়িক বিরতি নিয়েছিলেন মডেলিং ক্যারিয়ার থেকে।

এই মাসের শুরুতে বেলা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন কয়েকটি হাসপাতালের ছবি। ছবিতে দেখা যায়, তিনি হাসপাতালের বিছানায় অক্সিজেন মাস্ক পরে আছেন, শরীরে লাগানো রয়েছে টিউব। নিজের চিকিৎসা আর সংগ্রামের সেই মুহূর্তগুলোও তিনি অকপটে ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর