একমঞ্চে গাইবেন জেমস-আলী আজমত

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম

সম্প্রতি মেহেরপুরে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় নগরবাউল জেমসের একটি কনসার্ট বাতিল হয়। সামাজিকমাধ্যমে এই ঘটনায় সমালোচনার ঝড় উঠে। এবার সেই রেশ থাকতে থাকতেই জানা গেল জেমসের নতুন কনসার্টের খবর। আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত একটি কনসার্টে গাইবেন এই রকস্টার। 

কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন বাজ। ক’দিন আগে জানা গিয়েছিল, এই কনসার্টে পারফর্মে করবেন পাকিস্তানি ব্যান্ড ‌‌‘জুনুন’র ফ্রন্টম্যান আলী আজমত। 

তবে শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে আয়োজকরা ঘোষণা দেন, আগামী ১৪ নভেম্বর একমঞ্চে গাইবেন জেমস ও আলী আজমত। কনসার্টের শিরোনাম ‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’।

ইতিমধ্যেই অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেট রক ওয়েবসাইটে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট থাকছে তিন ক্যাটাগরির। দাম নির্ধারণ করা হয়েছে ভিআইপি ৬ হাজার ৯৯৯ টাকা, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৪৯৯ টাকা।

জানা যায়, কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৫টায়। প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর