এই গরমে বানাতে পারেন ঠান্ডা ঠান্ডা ডেজাটা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম

গরমের দিনগুলোতে ঠান্ডা, হালকা এবং মিষ্টি ডেজার্টের চাহিদা অনেক বেড়ে যায়। এমন সময় বাড়িতে সহজেই বানাতে পারেন রিফ্রেশিং ডেজার্ট। যা শুধু মুখে জমে না, দেখতেও বেশ আকর্ষণীয়। স্ট্রবেরি ভ্যানিলা পারফে হলো সেই ধরনের একটি ডেজার্ট। ক্রিমি হুইপিং ক্রিম, টক-মিষ্টি স্ট্রবেরি সস আর ক্রাঞ্চি বিস্কুটের এক অনন্য সমন্বয়। মাত্র কয়েকটি উপকরণ ও সহজ ধাপে এটি বানানো যায়। রইল মিষ্টি, ঠান্ডা ও মনভরানো ডেজার্টের রেসিপি।

উপকরণ

  • বিস্কুট ৮-১০টি
  • নোনাবিহীন গলানো মাখন ১ টেবিল চামচ
  • ফ্রোজেন স্ট্রবেরি কুচি ১৫০ গ্রাম
  • চিনি ২ টেবিল চামচ
  • লেবুর রস ১/২ টেবিল চামচ
  • যেকোনো স্ট্রবেরি আইসক্রিম প্রয়োজনমতো
  • হুইপিং ক্রিম প্রয়োজনমতো
  • তাজা স্ট্রবেরি (সাজানোর জন্য) ১টি

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি জিপলক ব্যাগে বিস্কুটগুলো নিয়ে বেলন দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিন। এখন একটি পাত্রে ঢেলে গলানো মাখন মিশিয়ে নিন। একপাশে রেখে দিন।

তারপর স্ট্রবেরি সস তৈরি করুন। একটি ফ্রাইপ্যানে কুচানো ফ্রোজেন স্ট্রবেরি, চিনি ও লেবুর রস দিন। হালকা আঁচে ৫-৬ মিনিট রান্না করুন। এরপর চামচ দিয়ে সামান্য মেখে নিন। ঠান্ডা হতে দিন। আপনার স্ট্রবেরি সস প্রস্তুত।

এবার পরিবেশনের গ্লাসে প্রথমে এক চামচ স্ট্রবেরি আইসক্রিম দিন ও সমান করে ছড়িয়ে দিন। তার ওপর গুঁড়া করে রাখা বিস্কুটের একটি স্তর দিন। এখন দিন স্ট্রবেরি সস, তারপর হুইপিং ক্রিম।

আবার একইভাবে স্তরগুলো দিন। প্রথমে বিস্কুট, সস আর শেষে ক্রিম। উপরে আরেকটি স্তরে আইসক্রিম, হুইপিং ক্রিম ও স্ট্রবেরি সস দিন। তারপর সামান্য বিস্কুটের গুঁড়া ছড়িয়ে দিন। তার উপরে আস্ত একটি তাজা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর