কবে ঢাকায় আসছেন আতিফ, জানালেন নিজেই

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ক’দিন আগেই তা শোনা গিয়েছিল। তবে এবার ঢাকায় কনসার্টে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিনি জানান, ডিসেম্বরেই ঢাকায় অনুষ্ঠিত হবে তাঁর বহুল প্রতীক্ষিত কনসার্ট। কবে ভক্তদের সামনে হাজির হবেন, ক্যাপশনে তিনি সেই তারিখও উল্লেখ করেছেন।

আতিফ তাঁর পোস্টে লেখেন, ‌‘১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়।’ সঙ্গে জুড়ে দিয়েছেন কনসার্টে গাইবার একটি স্থিরচিত্র। সেখানে টিকিট প্ল্যাটফর্মের বিষয়টিও এসেছে। 

এর আগেই অবশ্য আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছিল, আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে এই গায়কের ওপেন-এয়ার কনসার্ট ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। এটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার খোলা মাঠে। এবার শিল্পীর নিজের পক্ষ থেকে ঘোষণা আসায় ভক্তদের মাঝে উচ্ছ্বাস আরও বেড়েছে।

মেইন স্টেজ জানিয়েছে, কনসার্টের দিন দুপুর ১টা থেকে গেট খুলে দেওয়া হবে। শিল্পীরা মঞ্চে উঠবেন বিকেল ৫টা থেকে। ইতিমধ্যে চলোঘুরি.কমে (https://chologhuri.com/) কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে তিন ক্যাটাগরির—দুরি এরিয়া ২৪৯৯ টাকা, আদাত এরিয়া ৪৯৯৯ টাকা এবং পেহলি নাজার এরিয়া ৯৯৯৯ টাকা।

২০০৪ সালে ‘জলপারি’ ও ‘আদাত’ গান দিয়ে আলোচনায় আসেন আতিফ আসলাম। এরপর বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন।

সবশেষ গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। ফের তাঁর আগমণের খবরে উচ্ছ্বসিত ভক্তরা।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর