মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

পুলিশ জানিয়েছে, আজ সকালে মোহাম্মদপুরে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশের একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তাঁর মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– লায়লা আফরোজ (৪৮) ও নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানিয়েছে, আজ সকালে মোহাম্মদপুরে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশের একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। 

পুলিশ বলছে, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লায়লা আফরোজকে রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া যায়, তার আগেই মেয়ে নাফিজাকে মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে গৃহকর্মী। আর পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর