জন্মদিনে নতুন এক প্রিয়াঙ্কাকে সামনে আনলেন রাজামৌলি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম

প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার কয়েকটি ঝলক প্রকাশ করেছেন রাজামৌলি, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রিয়াঙ্কার প্রথম লুক প্রকাশ করে নির্মাতা লিখেছেন, ‘হাসলে মিষ্টি, আর না হাসলে আগুন ঝরে।’ পোস্ট প্রকাশের পর থেকেই নতুন এই লুক ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে সিনেমাটি নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি জানান, গত প্রায় ১৪ মাস ধরে চলছে ছবিটির শুটিং। রাজামৌলির মতো নির্মাতার সঙ্গে কাজ করতে দীর্ঘ সময় লাগাটা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

গল্পের বিষয়ে খুব বেশি কিছু না জানালেও প্রিয়াঙ্কা বলেন, ‘এটি সময় ও পৃথিবীর বিভিন্ন প্রান্তজুড়ে বিস্তৃত এক মহাকাব্যিক অ্যাডভেঞ্চার। আর এখানে আমি অসংখ্য দুর্দান্ত স্লো-মোশন জাম্প করতে পেরেছি।’

তিনি আরও জানান, ছবিটিতে অভিনয়ের আগে রাজামৌলির কাছে একটি শর্ত রেখেছিলেন। সেটি ছিল সিনেমায় একটি গান ও নাচের দৃশ্য রাখতে হবে। প্রিয়াঙ্কার ভাষায়, ‘শুরু থেকেই ভেবেছি, ভারতীয় সিনেমায় আমার প্রত্যাবর্তন যদি হয়, তাহলে সেখানে একটি গান ও নাচের দৃশ্য অবশ্যই থাকতে হবে।’

‘বারাণসী’ সিনেমায় মহেশ বাবুকে দেখা যাবে রুদ্র চরিত্রে, প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে এবং পৃথ্বীরাজ সুকুমারন রয়েছেন কুম্ভ চরিত্রে। ইতোমধ্যে ছবিটির বড় বড় অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ হয়েছে।

প্রায় ১,৪০০ কোটি রুপি বাজেটের ‘বারাণসী’র শুটিং শেষ হওয়ার কথা চলতি বছরের অক্টোবরে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিলে বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
‘হ্যালো... কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত।” একটি সাধারণ বার্তা থেকেই শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক...
সম্প্রতি আম আদমি পার্টি ছেড়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগদান করেছেন অভিনত্রেী পরিণীতি চোপড়ার স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডা। তবে এ ঘটনায় নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন এই প্রাক্তন আপ নেতা।...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর