প্রকাশ্যে পোস্টার, ‘দম থাকলে ঠেকায় কে?’

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০২:৪৪ পিএম

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা রেদওয়ান রনির সিনেমা ‘দম’। যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। আর এটি নির্মাণের ঘোষণা আসার পর থেকেই দর্শকের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। অবশেষে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার, যা দর্শকরা আবারও নতুন করে উন্মাদনায় মেতেছেন।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার এই ছবির পোস্টারে আফরান নিশোর এক বিধ্বংসী ও রহস্যময় লুক ফুটে উঠেছে। পোস্টারের বাঁ পাশে দেখা যাচ্ছে নিশোর মুখাবয়ব, যেখানে তাঁর কপালে ও চোখের পাশে গভীর ক্ষতচিহ্ন স্পষ্ট। অন্যদিকে, পোস্টারের ডান দিকে মরুভূমি ও পাহাড়ি প্রান্তরের আবহ, যেখানে একদল ঘোড়সওয়ার এবং অস্ত্রধারী সৈনিকদের দেখা যাচ্ছে, যা একটি উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দেয়। পোস্টারে বড় অক্ষরে লেখা ‘দম’ শব্দের নকশাতেও একটি রাইফেলের অবয়ব রয়েছে!

দম’র অফিসিয়াল পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রোববার (১ মার্চ) সামাজিকমাধ্যমে নতুন সিনেমার পোস্টার শেয়ার করে রনি লেখেন, ‘‘শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’ আসছে ঈদুল ফিতর ’২৬-এ।’’ 

প্রসঙ্গত, ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ নির্মাণের দীর্ঘ ১০ বছর পর ‘দম’ দিয়ে পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। চিত্রনাট্য লিখেছেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। বিভিন্ন চরিত্রে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী ছাড়াও রয়েছেন পূজা চেরী, ডলি জহুর প্রমুখ।

গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০...
গত ঈদুল ফিতরে ‘দম’ সিনেমার রেশ কাটতে না কাটতেই বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পূজা চেরী। আসন্ন ঈদুল আজহার মুক্তি প্রতীক্ষিত ছবির তালিকায় যুক্ত হলো তাঁর নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। সম্প্রতি একটি...
চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। ব্যবসায়ী মিজানুর রহমানের করা প্রতারণা মামলায় গতকাল তাঁকে গ্রেপ্তার করেছে...
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর