পলাশের গানে উঠে এল নিঃসঙ্গ মারা যাওয়া সেই বৃদ্ধা মায়ের কথা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৪১ পিএম

সন্তানরা সুপ্রতিষ্ঠিত হওয়ার পরও বৃদ্ধ বাবা-মায়ের নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুর ঘটনা মাঝেমধ্যেই উঠে আসে খবরের শিরোনামে। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটে রাজধানীর মিরপুরের পল্লবীর এক ফ্ল্যাটে। সেখানে সপ্তাহখানেক মেঝেতে পড়ে থেকে মারা গেছেন বৃদ্ধা নূরজাহান বেগম। খোঁজ নিয়ে জানা যায়, এই সাবেক শিক্ষিকার চার সন্তানই উচ্চশিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত, যদিও তাঁরা কেউই বৃদ্ধা মায়ের খোঁজ-খবর রাখতেন না। সংবাদমাধ্যমে এই ঘটনা শিরোনাম হওয়ার পরই সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবার পল্লবীর বৃদ্ধা মায়ের ঘটনাটি উঠে এল ব্যান্ড ‘ওয়ারফেজ’র ভোকালিস্ট পলাশ নূরের নতুন একক গানে।

রোববার (৭ জুন) নিজের ইউটিউব চ্যানেলে ‘প্রশ্ন’ শিরোনামে গানটি প্রকাশ করেছেন পলাশ। কথাগুলা এমন—‌‘সভ্যতার আলো জ্বলছে/ তোমার হাতের স্মার্টফোনে/ তাকিয়ে দেখছ তুমি বোধ হয়ে তোমার পরিণতি/ এমন আজব দেশে জন্মেছ যেখানে মায়ের লাশ পোকায় খায়/ এক ছেলে নাকি শিক্ষক/ আরেকজন কানাডায়...।’

গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন পলাশ নিজেই। সামাজিকমাধ্যমে গানটি নিয়ে তিনি বলেন, ‘এটা আপনি প্রতিবাদের গান বলতেই পারেন। তবে জানি, এতে হয়তো কোনো লাভ হবে না। তবুও আমার চেষ্টা থামবে না। গান দিয়েই আমি আমার সব আক্ষেপ আপনাদের জানিয়ে যাব, যতদিন পারি।’

যোগ করে বলেন, ‘আমি জানি, এই গানটা হয়তো খুব বেশি মানুষ শুনবেন না, কারণ এতে কোনো ট্রেন্ডিং উপাদান নেই। তবুও আমি করব, গেয়ে যাব, আর আপনাদের শোনাব আমার মনের সব আক্ষেপ আর দুঃখ।’     

পল্লবীর ঘটনাটি যে পলাশকে গভীরভাবে ছুঁয়ে গেছে, তাঁর কথায় সেটিও আঁচ করা যায়। তিনি বলেন, ‘এই গানটা বর্তমান সময়ের কিছু ঘটনার প্রতিফলন, যা আমাকে রাতে ঘুমাতে দেয় না, আমাকে অস্থির করে রাখে।’

জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি রংপুরে ছিলেন পলাশ নূর। সেখানেই গানটি লিখেছেন তিনি। ছোটভাইদের নিয়ে প্র্যাকটিস সেশনের সময় তাঁদের অনুরোধেই গানটি লাইভ করেছিলেন বলেও জানান।

দেশের সুপরিচিত ও শ্রোতানন্দিত সুফি, ফোক ও আধুনিক ঘরানার কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। ১৯৯৯ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্তির মধ্যদিয়ে আত্মপ্রকাশ এই শিল্পীর। এখন...
জনপ্রিয় অসংখ্য গান, অডিও অ্যালবাম ও নাটকের আবহসংগীতের নেপথ্যে থাকা অন্যতম সুরকার ও সংগীত পরিচালক আরমান খান। তবে দীর্ঘদিন সংগীতচর্চা থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। এবার সেই বিরতি ভাঙছে নতুন উদ্যমে।...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী লাকী আখান্দের র ৭০তম জন্মদিন ৭ জুন। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে তাঁর সুরে তৈরি একটি অপ্রকাশিত গান। ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন গোলাম...
রক কিংবদন্তি আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ এই শিল্পীর স্মরণে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ শিরোনামে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। জানা যায়, এই আয়োজনের মাধ্যমে নতুন...
আটলান্টিক মহাসাগরে সবেমাত্র শুরু হয়েছে ঘূর্ণিঝড় বা হারিকেনের মরশুম। জুন থেকে নভেম্বর—এই ছয় মাস আমেরিকার উপকূল আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মানুষের কাটে আতঙ্কে। কিন্তু এবারের সমীকরণটা একটু ভিন্ন।...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৩৯। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারে উল্টো পথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...
করের আওতা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর- টিআইএন (টিন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে সরকার। এখন থেকে শুধু নতুন হিসাব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর