রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও জানান, যেকোনো সময়ের তুলনায় বেশি কাছাকাছি অবস্থায় রয়েছে। তবে চুক্তি সইয়ের খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তেহরান।রোববার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। রয়টার্স বলছে, চুক্তির খসড়া চূড়ান্ত করতে এখনও আলোচনা চলছে।
তবে শনিবারের মধ্যেই খসড়া চূড়ান্ত হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সম্ভাব্য এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সই করতে পারেন বলেও আলোচনা রয়েছে।
তবে চুক্তি সইয়ের খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র ফার্স নিউজকে জানিয়েছে, রোববার জেনেভায় চুক্তি স্বাক্ষরের খবর 'সম্পূর্ণ মিথ্যা'। তাদের দাবি, চুক্তি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখনও শেষ হয়নি।তবে চুক্তির অগ্রগতি নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তার দাবি, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কাছাকাছি অবস্থায় রয়েছে। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর বিষয়বস্তু নিয়ে জল্পনা না করার আহ্বান জানিয়েছেন তিনি।এদিকে চুক্তির সম্ভাব্য শর্ত নিয়ে ইরানি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত শর্তগুলোর সঙ্গে লিখিতভাবে আলোচিত শর্তের কোনো মিল নেই।


ধর্ষণ মামলার আসামি শিবির নেতা বিয়ে এড়াতে আত্মগোপনে ছিলেন: পুলিশ
