ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ১২ জুন ২০২৬, ০৭:৪৭ এএম

ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা অগ্রগতি হওয়ায় বৃহস্পতিবারের নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের নেতৃত্ব পর্যায়ে আলোচনার অনুমোদন পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো আলোচনার মূল বিষয়গুলোতে সম্মত হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে চুক্তি নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলকে তিনি বলেন, খসড়ার বেশির ভাগ অংশ চূড়ান্ত হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে সমঝোতা হয়নি।

এসময় জ্বালানিসহ বিশ্ববাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইসমাইল বাঘাই।

এরআগে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার রাতেই ইরানের ওপর আরও কঠোর ও শক্তিশালী হামলা চালানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গেছে এক নতুন মিশন? একটি মিশন, যার লক্ষ্য শুধু পাল্টা হামলা নয়... শুধু ক্ষেপণাস্ত্র ছোড়া নয়... বরং পুরো মধ্যপ্রাচ্য থেকেই আমেরিকার সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করা! একের পর...
ইরান ও আমেরিকার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরুর পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হামলা করার হুঁশিয়ারির পরপরই এই হামলা চালানো হলো। ইরানের বন্দরনগরী আব্বাসসহ বেশ কয়েকটি শহরে এই হামলার...
লেবাননকে ঘিরে ইরান-ইসরায়েল উত্তেজনা এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংকটে পরিণত হয়েছে। সেইসাথে ইরান বদলেছে দীর্ঘদিনের কৌশল। বিশ্লেষকদের মতে, দেশটি এখন আঞ্চলিক মিত্রদের মাধ্যমে শক্তি প্রদর্শন না...
চাঁদপুরের কচুয়ায় টিফিন বিরতিতে লুকোচুরি খেলতে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো....
অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ- ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য ও চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো ফুটবলের এই মহাযজ্ঞের।...
খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগা আগুন পৌনে ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১৭তলা হাসপাতাল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
পুলিশের উপ-কমিশনার ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর