যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি: আব্বাস আরাগচি

আপডেট : ১২ জুন ২০২৬, ১০:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়টি এখন 'যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি' অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে চূড়ান্ত চুক্তি হওয়ার আগে এই বিষয়ে সংবাদমাধ্যমকে যেকোনো ধরনের অনুমাননির্ভর খবর প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

এর ঠিক কিছু সময় আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের তীব্র সমালোচনা করেন। ট্রাম্পের অভিযোগ, ইরান এই চুক্তির গোপন শর্তাবলী দেশটির স্থানীয় গণমাধ্যমে ফাঁস করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির এই বক্তব্য সামনে এলো।

নিজের এক্স হ্যান্ডেলে আব্বাস আরাগচি লেখেন, 'সমঝোতা স্মারকটি (স্বাক্ষরের) যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি রয়েছে।' তবে গণমাধ্যমের জল্পনা-কল্পনার বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, 'এটি চূড়ান্ত রূপ পাওয়ার আগ পর্যন্ত সংবাদমাধ্যমের উচিত এর বিষয়বস্তু নিয়ে যেকোনো ধরনের অনুমাননির্ভর প্রতিবেদন বা জল্পনা করা থেকে বিরত থাকা।'

ট্রাম্পের অভিযোগ এবং আরাগচির এই বিবৃতির পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট যে, চুক্তিতে পৌঁছানোর আগে দুই পক্ষই এখন বেশ সতর্কতার সাথে পা ফেলছে।

ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছেন বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বলছে, সেরকম কিছু ঘটেনি। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গেছে এক নতুন মিশন? একটি মিশন, যার লক্ষ্য শুধু পাল্টা হামলা নয়... শুধু ক্ষেপণাস্ত্র ছোড়া নয়... বরং পুরো মধ্যপ্রাচ্য থেকেই আমেরিকার সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করা! একের পর...
ভারত-আমেরিকা সম্পর্কে কি বড় ফাটল ধরতে চলেছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার তেলবাহী জাহাজ। ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। ২১ জন উদ্ধার হলেও নিখোঁজ তিনজন। আর এই ঘটনার পরই শুরু...
ইরান ও আমেরিকার মধ্যে ফের পাল্টাপাল্টি হামলা শুরুর পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা রোগীদের ঢাকার ছয়টি সরকারি হাসপাতালে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
পূর্ব সুন্দরবনে অপহরণের তিন দিন পর বনদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন বন বিভাগের বেতারচালক ফরিদুল ইসলামসহ তিনজন। শুক্রবার সকালে তারা নিরাপদে ফিরে আসেন।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিতপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নেপালের প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য ও কূটনীতিকদের ১ হাজার ৭৫০ কেজির বেশি বাংলাদেশি ক্ষীরশাপাত আম উপহার দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ উদ্যোগকে দুই দেশের...
লোডিং...

এলাকার খবর