হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ৭১২ 

দেশে হামের প্রকোপ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১১৬ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ ৭১২ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৬১৯ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৬ জন। আর হামের উপসর্গ রয়েছে ৯৪১ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭১০। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯ হাজার ২০৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮২ হাজার ৮৪৪ জন রোগী। যাদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৭৯ হাজার ১৫২ জন।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, শিশুদের সুরক্ষার বিষয়ে অন্তর্বর্তী সরকার উদাসীন ছিল। দেশজুড়ে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ৭০৮ জনে পৌঁছেছে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫৯৪।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬০৯ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৩ এবং মোট শনাক্ত রোগী ৫ হাজার ৫১৫ জনে পৌঁছেছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮...
দীর্ঘ দুই বছর পর ফের বাংলাদেশিদের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। কিন্তু এবার আর আগের নিয়মে ভিসা পাওয়া যাবে না। বদলে গেছে অ্যাপয়েন্টমেন্টের...
হালকা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।...
ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করাসহ বেশ কয়েকটি বাজেট প্রস্তাব থেকে সরে আসতে পারে সরকার। সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করে, এমন জায়গায় আনা হবে পরিবর্তন। সোমবার জাতীয় সংসদে অর্থবিল পাশের...
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল স্কুলবাড়ি মাঠে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় দেখতে গিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় অন্তত ১০ জন আহত...
লোডিং...

এলাকার খবর