আসলাম চৌধুরীর শপথ বাতিল করায় চট্টগ্রামে সড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী ঋণখেলাপী থাকায় শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছে তার সমর্থকেরা।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী ঋণখেলাপী থাকায় শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছে তার সমর্থকেরা।

আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে ১ ঘণ্টা সীতাকুন্ডের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ও প্রতিবন্ধকতা তৈরি করে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে তারা।

এদিকে সড়ক অবরোধ করায় বন্ধ হয়ে মহাসড়কের উভয়পাশের যান চলাচল। এতে ৪-৫ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয় যানজট। আটকা পড়ে শত শত যানবাহন। সড়ক অবরোধের পাশাপাশি সিটি গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তার কর্মী-সমর্থকেরা।

এ সময় আন্দোলনকারীরা আদালতের রায় পুনর্বিবেচনার দাবি জানান। একইসাথে জনপ্রতিনিধি হিসেবে শপথ নেওয়ার সুযোগ দিতেও আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ নিয়ে উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন মেম্বার জানান, আদালতের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে। তবে জনগণের রায়কেও গুরুত্ব দিতে হবে আদালতকে। জনতার রায় দ্রুত বাস্তবায়ন করে আসলাম চৌধুরী শপথ নিতে আদালতে শিগগিরই নির্দেশনা দেবেন আদালত।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার জানান, অবরোধের কারণে ১ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। আমরা বিভিন্ন স্থান থেকে বুঝিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরে তারা মিছিল নিয়ে সিটি গেইট অভিমুখে গিয়ে সড়ক অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেটটি তিন বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার এই স্থাপনাটি। ভবনের দেয়াল দেখা দিয়েছে ফাটল।...
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর