কঠিন পরীক্ষার মুখোমুখি নেতানিয়াহু

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

দীর্ঘদিনের ক্ষমতা, গাজা যুদ্ধের চাপ, নিরাপত্তা ব্যর্থতা ও দুর্নীতির মামলা। সব মিলিয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবারের নির্বাচন ঘিরে জনমত জরিপে এগিয়ে বিরোধীরা, তবে সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এতে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট দলগুলো। খবর রয়টার্সের।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হতে যাচ্ছে আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে। প্রায় ১৯ বছর ধরে বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু এবার মুখোমুখি হচ্ছেন এক কঠিন পরীক্ষার।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে। এছাড়াও অর্থনৈতিক চাপ ও দুর্নীতির মামলায় জর্জরিত তার সরকারের বিরুদ্ধে জনসমর্থন কমার ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন জনমত জরিপ।

ক্ষমতা হারালে বিচারপ্রক্রিয়ায় নেতানিয়াহুর অবস্থান আরও কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এমনকি ইসরায়েলি এই নেতার রাজনৈতিক সংকটের প্রতিফলন দেখা যাচ্ছে জনমত জরিপেও। কারণ বেশিরভাগ জরিপেই এগিয়ে আছে বিরোধীরা।

এদিকে, নেতানিয়াহুর বিপরীতে একজোট হওয়ার চেষ্টা করছেন পাঁচজন বিরোধী নেতা। কিন্তু তাদের নিজেদের মধ্যেই রয়েছে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য। আর এই মতপার্থক্যকে তাদের সরকার গঠনের পথে বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, বিরোধীদের এগিয়ে থাকাই ক্ষমতার পরিবর্তন নিশ্চিত করছে না। কারণ বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে মতপার্থক্য থাকায় ছোট দলগুলোর সমর্থনই নেতানিয়াহুর ভাগ্য নির্ধারক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন। জনমত জরিপে বিরোধীরা এগিয়ে থাকলেও সরকার গঠনে প্রয়োজনীয় আসন নিশ্চিত নয় কোনো পক্ষেরই। তাই এই নির্বাচনে নির্ধারিত হবে নেতানিয়াহুর ভবিষ্যৎ ও ইসরায়েলের আঞ্চলিক অবস্থান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা চেষ্টা হয়েচে। জেরুজালেমের জনপ্রিয় নৈশ বিনোদনকেন্দ্র মাহানের ইয়েহুদা বাজারে তার কাচের বোতল নিক্ষেপ করেন এক ব্যক্তি। 
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ চালুর বিষয়ে বক্তব্য দেওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার...
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রী নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি...
অবশেষে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর