লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় মাছ ধরার নৌকা-ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং...
মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ ৮টি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত...
আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে...
দেশের হাওর এলাকা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার সুরমা কুশিয়ারা, সোমেশ্বরী নদীর পানি দ্রুতগতিতে বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। বন্যাপূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারী,রংপুর,...
ফেনীর দাগনভূঞায় মা ও মেয়েকে ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারী প্রায় ২০ হাজার প্রশিক্ষিত জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থেকে...
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার বন্ধ থাকায় চরম কষ্টে আছেন অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীরা। অপরদিকে, নিয়মিত অপারেশন থিয়েটারটি চালু থাকলেও হাসপাতালটির অস্ত্রোপচারের...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল বাণিজ্যিকভাবে চালুর আগেই শুরু হচ্ছে ঋণের কিস্তি পরিশোধ। জাপানের কাছ থেকে নেওয়া ঋণের বিপরীতে চলতি বছরের মধ্যেই প্রায় ২ হাজার...
লোডিং...

এলাকার খবর