মা হচ্ছেন সোহিনী সরকার

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর থেকেই তাদের সংসারে নতুন অতিথি আসার গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে নীরব ছিলেন এই তারকা দম্পতি।

অবশেষে দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই সুখবরটি নিজেই জানালেন সোহিনী। বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে তিনি জানান, মা হতে চলেছেন।

ছবিতে দেখা যায়, সাদা কুর্তিতে সেজেছেন সোহিনী। খোলা চুলে গোঁজা রঙিন ফুল, আর পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছেন শোভন। ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে অভিনেত্রীর বেবি বাম্প। পোস্টের ক্যাপশনে সোহিনী লেখেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’

এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সোহিনী ও শোভন। মাত্র ২৩ ঘণ্টার মধ্যেই পোস্টটিতে এক লাখের বেশি রিঅ্যাকশন এবং চার হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে।

কবে তাদের সন্তানের জন্ম হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি এই দম্পতি। তবে ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি, চলতি বছরের দুর্গাপূজার সময়ই তাদের কোলজুড়ে আসতে পারে প্রথম সন্তান।

এর আগে অভিনেতা রণজয়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সোহিনী। সেই সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সম্পর্কের শুরুতে বিদেশে বাগদানের গুঞ্জন উঠলেও সেটিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। পরে ২০২৪ সালের ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তারা।

বিশ্বজুড়ে আজ মুক্তি পেল ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‌‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের একই শিরোনামের মহাকাব্য অবলম্বনে এটি নির্মিত হয়েছে। আর সেই মহাকাব্য এতই প্রাচীন, যা আনুমানিক ২,৮০০ বছর আগে লেখা...
প্রতারণার মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি...
প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলেন বার্সটিনের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র আসর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে তাকে প্রদান...
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
রাজধানীর হাজারীবাগের কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে নিজের বিরুদ্ধে হওয়া প্রতারণা মামলা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।গত ১২ জুলাই ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর