৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভোক্তাদের এসব পণ্য ক্রয় না করার পরামর্শও দেওয়া হয়েছে।

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একইসঙ্গে পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য ভোক্তাদেরও পরামর্শ দেয়া হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ আদেশ জারি করে। নিষেধাজ্ঞা পাওয়া খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানগুলো হলো– ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’। 

দেশে খাদ্য বিক্রি, প্রক্রিয়াজাত করা ও উৎপাদনের জন্য, খাদ্যের মান সংক্রান্ত আলাদা কোনো লাইসেন্স নিতে হয় না। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে এটা একটা বড় বাধা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া জানান, ব্যবসায়িক লাভের জন্য দেশে দীর্ঘদিন ধরেই খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দেয়ার প্রবণতা আছে। ঝুঁকিপূর্ণ খাবার এড়াতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
  
নিরাপদ খাদ্য কতৃর্পক্ষের সাবেক সদস্য মো. রেজাউল করিম জানান, দেশের খাদ্য বিক্রয়, প্রক্রিয়াজাত ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ব্যবসা শুরুর জন্য আলাদা কোনো লাইসেন্স নিতে হয় না। তাই খাবারে ক্ষতিকর উপাদান দেয়া থামানো যাচ্ছে না। 

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে থাকে ৩৮টি সরকারী প্রতিষ্ঠান। অভিযোগ আছে, এদের মধ্যে তেমন কোনো সমন্বয় নেই। 

 

 

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম নতুন করে এক দফা বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের...
বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন প্রকল্পে বরাদ্দের ২৫ শতাংশ টাকাও খরচ করতে পারেনি ১১টি মন্ত্রণালয় ও বিভাগ। আইএমইডির হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে আগের বছরের তুলনায়...
মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী দিয়ে সার ও কাঁচামাল পরিবহন ব্যাহত হচ্ছ। এতে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন ঝুঁকিতে পড়েছে। সার উৎপাদক প্রতিষ্ঠানের প্রধান টোরে হোলসেদার সতর্ক করেছেন, এতে প্রতি সপ্তাহে...
বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের দুই-তৃতীয়াংশের অবস্থান করছে মাত্র ১০টি দেশে। যার মধ্যে বাংলাদেশও রয়েছে। জাতিসংঘ সমর্থিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর