একাদশে দুই পরিবর্তন, ফাইনালে যাদের নিয়ে খেলতে নামছে আর্জেন্টিনা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:১৫ পিএম

আর মোটে এক ধাপ বাকি। সেটা পেরোতে পারলেই ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের অনন্য কীর্তি গড়বে আর্জেন্টিনা। সে কীর্তি গড়ার পথে বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তা বিশ্বকাপ শিরোপা নিজেদের দখলে রাখার মিশনে কোন একাদশ নিয়ে খেলতে নামছে আর্জেন্টিনা? দলটির কোচ স্কালোনি এ ব্যাপারে এখনো স্পষ্ট কিছু না জানালেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে সম্ভাব্য একাদশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, আজকের ফাইনালে আর্জেন্টিনার একাদশে দুটি পরিবর্তন আসতে পারে!

আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা খেললেও স্পেনের বিপক্ষে গনসালো মন্তিয়েলকে দেখার সম্ভাবনা আছে। তা মলিনা নাকি মন্তিয়েল- কাকে প্রথম একাদশে খেলাবেন, এ ব্যাপারে স্কালোনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

আরেকটি পরিবর্তন আসতে পারে মধ্যমাঠে। ইংল্যান্ডের বিপক্ষে জিউলিয়ানো সিমেওনে খেললেও ফাইনালে একাদশে ফিরতে যাচ্ছেন রদ্রিগো দে পল। সেই সঙ্গে মধ্যমাঠে থাকবেন এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার ও লেয়ান্দ্রো পারেদেস। অর্থাৎ ফাইনালে ৪-৪-২ ফর্মেশনে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা!

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা অথবা গনসালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাকআলিস্তার, রদ্রিগো দে পল ও লেয়ান্দ্রো পারেদেস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর