ফাইনালের আগে মেসির আবেগী চিঠি, কী লেখা আছে এতে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির পথচলা শুরু ২০০৫ সালের আগস্টে। সেই থেকে কেটে গেছে দুই দশকের বেশি সময়। জাতীয় দলের হয়ে মেসিও খেলেছেন দুই শ-এর বেশি ম্যাচ। শুরুর দিকে ব্যর্থ হলেও শেষ বেলা জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারকে পূর্ণ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

আজ আরও একবার বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মেসির সামনে বাধা স্পেন। বাংলাদেশ সময় আজ রোববার রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নামবেন মেসিরা।

এ ম্যাচ জিতলে জাতীয় দলের জার্সিতে আরও কিছুদিন দেখা যেতে পারে মেসিকে। তবে হেরে গেলে ভিন্ন কোনো ঘোষণাও আসতে পারে।

সে যাই হোক, ফাইনালের আগে আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন মেসি। সেই চিঠিটি হুবহু তুলে ধরা হলো-

‘(জাতীয় দলের জার্সিতে) এত বছরের ক্যারিয়ারে শিরোপা জয়-ই সবচেয়ে সুন্দর বিষয় নয়, বরং পুরো যাত্রাটাই ছিল বিশেষ। এই দলের সঙ্গে প্রতিদিনের জীবন ভাগ করে নেওয়া, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে আবার ঘুরে দাঁড় করানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে বড় পাওয়া।

“আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং জাতীয় দলকে একটি পরিবারের মতো ধরে রাখতে প্রতিদিন যারা পরিশ্রম করেন— সবার প্রতি কৃতজ্ঞতা।”

“আগামীকাল (ফাইনালে) যা-ই ঘটুক না কেন, এই দল ইতোমধ্যেই এমন একটি গল্প লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কোনোদিন মুছে ফেলতে পারবে না। ভামোস আর্জেন্টিনা।

লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনি।’

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর