‘বান্ধবী’ গুঞ্জনের নেপথ্যের গল্প জানালেন পূর্ণিমা

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর সেসব পোস্ট ঘিরেই প্রায়ই তৈরি হয় ভক্তদের নানা আলোচনা। সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ‘বান্ধবী’ গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন এই অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত পূর্ণিমার প্রকাশ করা একটি ভিডিও থেকে। সেখানে কয়েকজন নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল ও আন্তরিক মুহূর্তে দেখা যায় তাঁকে। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের জল্পনা-কল্পনা। বিষয়টি নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে হাস্যরসের সঙ্গেই পুরো ঘটনার ব্যাখ্যা দেন পূর্ণিমা।

তিনি বলেন, ‘আমি নিজেই ভিডিওটি পোস্ট করেছি। পরে আবার আমার এক বান্ধবীর সঙ্গে ফটোশুটের আরেকটি ভিডিওও দিয়েছি। আসলে বান্ধবী তো আমি বানাইনি, আপনারাই বানিয়ে ফেলেছেন।’

একই অনুষ্ঠানে একটি রিসোর্টে কাটানো সময়ের অভিজ্ঞতাও শেয়ার করেন এই অভিনেত্রী। তিনি জানান, সেখানে প্রায়ই বেড়াতে যান এবং বিশেষ করে রিসোর্টটির খাবার তাঁর খুবই পছন্দ।

পূর্ণিমার ভাষ্য, ‘আমি যখনই সেখানে যাই, রান্নাঘরে ঢুঁ মারি। ওরা কী রান্না করছে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। অনেক সময় নিজেও একটু শসা বা লেবু কেটে দিই। ওরাও খুব আন্তরিকভাবে বিষয়টি গ্রহণ করে।’

তিনি আরও বলেন, ‘ওরা অপেক্ষা করে আমি কখন যাব। আমি রান্না দেখতে পছন্দ করি, আর ওরাও আমাকে খুব আপন করে নেয়। সেই আন্তরিক সম্পর্ক থেকেই এমন মুহূর্তগুলো তৈরি হয়েছে।’

পূর্ণিমার এই ব্যাখ্যার পর ‘বান্ধবী’ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের অবসান হয়েছে বলেই মনে করছেন তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই অভিনেত্রীর সরল ও হাস্যরসাত্মক জবাবের প্রশংসা করেছেন।

 

বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
একসময় পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত। এবার একটি অনুষ্ঠানে পুরোনো স্মৃতিচারণায় ফিরে গেলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, একসময়...
সম্প্রতি অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে সামাজিকমাধ্যমে তাঁর বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। নেটিজেনদের এমন প্রচারণায় র্মমাহত তিনি। এবার বিষয়টি বিস্তারিত জানালেন অভিনেত্রী...
ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন। এরপরই তাকে নিয়ে নানা পরিকল্পনা চলছে এই মরুর দেশে। তেমনই একটা উদ্যোগে দুবাই যাচ্ছেন শাকিব খান।...
রাজধানীর সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় প্রেম সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন (সিফাত) নামে ২৮ বছর বয়সী এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ৩টার...
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪...
সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর