দুবাইয়ে বেনজীরের জামিন, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

দুবাইয়ে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, সাবেক আইজিপিকে ফিরিয়ে আনতে আরব আমিরাত সরকারের সাথে আলোচনা চলছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। জামিন পেলেও সংযুক্ত আরব আমিরাতেই থাকতে হবে তাকে। তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসেন জানিয়েছেন, এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু নির্দিষ্ট তথ্য আমাদের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানতে চেয়েছে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুব শিগগিরই এই অভিযুক্ত বেনজীরকে ঢাকায় ফিরিয়ে এনে তার বিচার কাজ সম্পন্ন করা যাবে।’

দুবাইয়ে বেনজীরের জামিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলবে। কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি, তা সিদ্ধান্ত নেব।’

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। দুবাই পুলিশের সহযোগিতায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সমন্বয়ে তাকে আটক করা হয়। পরে গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে একটি ল' ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির এক...
আদালত বেনজীর আহমেদের জামিনের সঙ্গে কয়েকটি শর্ত যুক্ত করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে, বেনজীরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না।...
সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সামরিক কোনো ইস্যুতে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে...
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৪ আগস্ট এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন...
আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আগামী মাসেই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। এটি...
লোডিং...

এলাকার খবর